চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

নানা অজুহাতে ভোক্তাদের উপর জুলুম করছে একটি অসাধু চক্র: খোরশেদ আলম সুজন

নাগরিক উদ্যোগের সভায় 

খবর বিজ্ঞপ্তি    |    ০৯:৪৬ পিএম, ২০২২-০৯-১০

নানা অজুহাতে ভোক্তাদের উপর জুলুম করছে একটি অসাধু চক্র: খোরশেদ আলম সুজন

নানা অজুহাতে ভোক্তাদের উপর একটি অসাধু চক্র জুলুম করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন। আজ শনিবার (১০ সেপ্টেম্বর ২০২২ইং) বিকেলে উত্তর কাট্টলীস্থ নিজ বাসভবনে নাগরিক উদ্যোগের এক সভায় এ অভিযোগ করেন সুজন।

এসময় তিনি বলেন 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী একটি সংকট তৈরী হয়েছে। বাংলাদেশও সে সংকট কাটিয়ে উঠতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার বিভিন্ন ট্যাক্স মওকুফ এবং ভর্তুকি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। সরকারের নানামূখী পদক্ষেপের কারণে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। কিন্তু দেখা যাচ্ছে যে একটি অসাধু চক্র কখনো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, কখনো ডলার কিংবা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিসহ নানা অজুহাতে ইচ্ছামতো বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। ইউনিলিভারসহ বিভিন্ন কোম্পানি অযাচিতভাবে সাবান, ডিটারজেন্ট, শ্যাম্পু, টুথপেস্টসহ অন্যান্য নিত্য ব্যবহার্য প্রতিটি পণ্যের দাম ৫টাকা থেকে শুরু করে প্রায় ৭০টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে। যা সাধারণ ক্রেতার উপর জুলুম ছাড়া আর কিছুই নয়'। 

'রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যেনো তাদের জন্য আশীর্বাদ। এসব লোভী দুষ্টু সিন্ডিকেট চক্র দেশ ও জাতির শত্রু। কোম্পানিগুলোকে অচিরেই এসব পণ্যের মূল্য যুক্তিসঙ্গত পর্যায়ে নিয়ে আসার অনুরোধ জানান তিনি নচেৎ জনগনকে সাথে নিয়ে এসব পণ্য বর্জনের লক্ষ্যে পথসভা করার ঘোষণা দেন সুজন। তিনি আরো বলেন, আমাদের বারংবার অনুরোধ সত্বেও চট্টগ্রাম ওয়াসা তাদের গ্রাহকদের নিকট আজগুবি বিল ধরিয়ে দিচ্ছে। গ্রাহকদের পানির বিল ১০ থেকে ২০ গুণ পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ ওয়াসার গ্রাহকদের। এতে করে চাপে পড়ছে ওয়াসার গ্রাহকগণ। আমরা জানতে পেরেছি ওয়াসার অভ্যন্তরে কতিপয় অসাধু কর্মকর্তা সরকার বিরোধী এসব কর্মকান্ডের সাথে লিপ্ত যারা অত্যন্ত সুকৌশলে সরকারের সাথে জনগনের দূরত্ব সৃষ্টি করছে। বিল বৃদ্ধি, আজগুবি বিল, সঠিক সময়ে পানি সরবরাহ না করাসহ বিভিন্ন উপায়ে তারা জনগনকে ক্ষেপিয়ে তোলার কাজে ব্যস্ত রয়েছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে'। 

'তাই এসব দুষ্টচক্রকে দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য ওয়াসা কর্তৃপক্ষের নিকট আহবান জানান তিনি। সুজন বলেন, নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট সড়কটি অত্যন্ত ভঙ্গুর হয়ে যানবাহন এবং জনগনের চলাচলে মারাতœক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এয়ারপোর্ট সড়কের সল্টগোলা থেকে সিমেন্ট ক্রসিং অংশটি খানাখন্দে যানবাহন চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন আন্তর্জাতিক বিমানবন্দর, দুইটি বৃহৎ ইপিজেড, রাষ্ট্রীয় তেল শোধনাগার, ব্যাংক-বীমা, নৌ-বিমান বাহিনী ঘাটিসহ বিভিন্ন কলকারখানায় নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীর পাশাপাশি নগরীর চারটি ওয়ার্ডের জনসাধারণ চলাচল করে। কিন্তু কি কারণে বারবার বলার পরেও এ সড়কটি সংস্কার করা হচ্ছে না তা আমাদের বোধগম্য নয়'। 

'মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম শহরকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে না চাইতে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ প্রদান করেছেন কিন্তু সেবাসংস্থাসমূহের উদাসীনতা এবং গাফিলতির কারনে জনগন যদি দুর্ভোগে পড়ে তবে তা হবে অত্যন্ত বেদনাদায়ক'। তাই জনগনের দুর্ভোগ লাঘবে অতিসত্বর এয়ারপোর্ট সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উদাত্ত আহবান জানান খোরশেদ আলম সুজন। 

নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ এবং সদস্য সচিব হাজী মো. হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ আহমেদ কবির, রুহুল আমিন তপন, আব্দুর রহমান মিয়া, সাইদুর রহমান চৌধুরী, ছালেহ আহমদ জঙ্গী, নুরুল কবির, শিশির কান্তি বল, মোরশেদ আলম, হাফেজ মো. ওকার উদ্দিন, শেখ মামুনুর রশীদ, জাহেদ আহমদ চৌধুরী, অনির্বান দাশ বাবু, সমীর মহাজন লিটন, সিরাজদৌল্লা নিপু, জমির উদ্দিন মাসুদ, জাহাঙ্গীর আলম, শহীদুল আলম লিটন, ফেরদৌস মাহমুদ আলমগীর, রকিবুল আলম সাজ্জী, রাজীব হাসান রাজন, মহানগর ছাত্রলীগের সভাপতি এম. ইমরান আহমেদ ইমু, মো. ওয়াসিম, মাহফুজ চৌধুরী, মো. জোবায়ের, মনিরুল হক মুন্না, শাহনেওয়াজ আশরাফী, ফয়সাল ওয়াসি প্রমূখ।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর