চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

শৃঙ্খলা ভঙ্গ: পৌরসভা যুবদলের ১ নেতা বহিষ্কার

হাটহাজারী প্রতিনিধি :    |    ০৯:১৬ পিএম, ২০২২-০৯-১০

 শৃঙ্খলা ভঙ্গ: পৌরসভা যুবদলের ১ নেতা বহিষ্কার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন জাগৃতি থেকে পৌরসভা যুবদলের সদস্য সচিব মো. হেলাল উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। 

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ১৯৬৮ সালে সরকারি রেজিস্ট্রেশনভুক্ত সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান জাগৃতির কার্যকরী সংসদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েসের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদককে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি প্রদানের অভিযোগ এনে ওই সংগঠনের ক্রীড়া ও প্রমোদ সম্পাদক, হাটহাজারী পৌরসভা যুবদলের সদস্য সচিব মো. হেলাল উদ্দিনকে লিখিতভাবে একটি নোটিশের মাধ্যমে বহিষ্কার করা হয়েছে বলে জানান জাগৃতির সভাপতি। বহিষ্কৃত হেলাল উদ্দিন গত ১৪ সেপ্টেম্বর ২১সনে উপজেলার সরকারহাট মন্দিরে হামলা ও ভাঙচুর মামলায় এজাহারভুক্ত ১২নং আসামি। এছাড়াও তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ফৌজদারি অপরাধে অসংখ্য মামলা রয়েছে।

অভিযুক্ত হেলাল উদ্দিন বলেন, কোন ধরনের অভিযোগ ছাড়ায় আমাকে জাগৃতি থেকে বহিষ্কার করা হয়েছে। তাই আমি তাদের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছি। জাগৃতির সভাপতি মোহাম্মদ লোকমান চৌধুরী বলেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাগৃতির সংবিধানের ধারা দশ (ঘ) ও দশ (চ), ধারা ১৩ (ক এর ৮) এবং ধারা ১৭(খ) মোতাবেক কার্যকরী সংসদের জরুরি সভায় সিদ্ধান্ত অনুযায়ী ক্রীড়া ও প্রমোদ সম্পাদক, পৌরসভা যুবদলের সদস্য সচিব মো. হেলাল উদ্দিনকে জাগৃতির সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। এনিয়ে তিনি গতকাল ঐতিহ্যবাহী সংগঠন জাগৃতির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য 'সংবাদ সম্মেলন' করেন। এতে জাগৃতির কার্যকরী সংসদ তীব্র নিন্দা জানায়। হেলাল উদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক সভায় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

মো.আরফান উদ্দীন  : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত


দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর