শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৮:৩৭ পিএম, ২০২২-০৯-১০
হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারীতে মো. মারুফ সায়মুন (২৪) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধলই ইউনিয়নের খণ্ডলিয়া পাড়া এলাকার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. মারুফ সায়মুন ধলই ইউনিয়নের সোনাইপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। মারুফ পেশায় নির্মাণ শ্রমিক ও সাউন্ড বক্সের মেকানিক ছিলেন বলে জানা গেছে। হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সায়মুন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি থেকে আনুমানিক আধা কিলোমিটার দূরে সড়কের ওপর মৃত অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন ছিলো। তবে কীভাবে মৃত্যু হয়েছে সেটি নিশ্চিতভাবে জানাতে পারেনি পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited