শিরোনাম
চবি প্রতিনিধি : | ১২:১৮ পিএম, ২০২২-০৯-০৬
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালের দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার মধ্যরাতে প্রক্টোরিয়াল বডি ও পুলিশ বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলে এ তল্লাশি চালায়। তবে এ সময় কিছু উদ্ধার বা কাউকে আটকের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া দৈনিক আমাদের চট্টগ্রামকে বলেন, ‘আমরা রাত সাড়ে ১২টার দিকে দুই হলে তল্লাশি চালাই। হলে বহিরাগত বা অবৈধ কেউ থাকছে কি না কিংবা অস্ত্র রেখেছে কি না তা সন্ধানে তল্লাশি চালানো হয়। তেমন কিছু পাওয়া যায়নি। প্রক্টরিয়াল টিম ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় দুই হলে এক সঙ্গে তল্লাশি চালানো হয়।’
তিনি বলেন, ‘সংঘর্ষের ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। অভিযোগ খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়ের করা হয়েছে।’ এ আগে সোমবার দুপুরে শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটিনাইনের এক কর্মীকে মারধরকে কেন্দ্র করে সিক্সটিনাইন ও সিএফসির কর্মীদের মধ্যে উত্তেজানা দেখা দেয়। একইদিন বিকেলে সিএফসির এক নেতাকে মারধর করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। এতে অন্তত ২০ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে উভয়পক্ষকে হলে ঢুকিয়ে দেয়।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited