শিরোনাম
বিনোদন ডেস্ক : | ১১:৩৫ এএম, ২০২২-০৯-০৬
সালওয়ার শুটিং করা প্রথম সিনেমা ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। এরপর ‘এই তুমি সেই তুমি’। মুক্তির তালিকায় আছে সিনেমা দুটি। তার আগেই মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত তৃতীয় সিনেমা ‘বীরত্ব’। এর মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক হবে এই নবাগত নায়িকার।মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া। মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনের পাশাপাশি বর্তমানে কয়েকটি সিনেমায় কাজ করছেন তিনি। কিংবদন্তি অভিনেত্রী কবরী পরিচালিত শেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’তে অভিনয় করেছেন তিনি। কবরী মারা যাওয়ায় আটকে আছে তাঁর অভিনীত ও পরিচালিত সর্বশেষ সিনেমাটি। কাজ শেষ হওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সালওয়া জানালেন, ‘যত দূর জানি, বাকি কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সব ঠিক করে চলতি বছরেই শুটিং শেষ করে মুক্তি দেওয়া হতে পারে।’
গত তিন বছর ভালোই আলোচনায় আছেন সালওয়া। অথচ, তাঁর অভিনীত কোনো সিনেমা আলোর মুখ দেখেনি এখনো। নায়িকা হয়েছেন কিন্তু প্রকাশের সুযোগটা মেলেনি। এবার সে সুযোগ এল। ১৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সালওয়া অভিনীত ‘বীরত্ব’। সম্প্রতি সিনেমার একটি গান প্রকাশ হয়েছে। ‘ভালোবাসা বলা হয়ে যায়’ শিরোনামের গানটি প্রশংসাও পেয়েছে। সিলেটের জাফলংয়ের পাহাড়, টিলা, চা-বাগান, নদী—চমৎকার সব লোকেশনে হয়েছে শুটিং। গানটি লিখেছেন সাইদুল ইসলাম। গোলাম রাব্বির সুর ও সংগীতে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ইমরান ও পূজা।
এবারই প্রথম চলচ্চিত্রের সুবাদে পর্দায় নিজেকে দেখলেন সালওয়া। কেমন লাগছে? বলেন, ‘এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম। সিলেটের মেয়ে আমি। সিলেটের লোকেশনে গানের শুটিং হয়েছে। গানের সঙ্গে লোকেশনটা খুব সুন্দর মানিয়েছে। তবে অপেক্ষা করছি সিনেমা হলে পুরো ছবি দেখে দর্শকের প্রতিক্রিয়া জানার।’
সালওয়া জানান, গানটি প্রকাশের পর থেকে ফেসবুক, ইউটিউবে দর্শকেরা প্রশংসা করছেন, পরিচিত মানুষেরা ফোনে অভিনন্দন জানাচ্ছেন। তিনি বলেন, ‘আমার মা, বাবা ও কাজিনরা গানটি দেখে প্রশংসা করেছেন। রোমান্টিক এই গানের সঙ্গে লোকেশন, দুজনের এক্সপ্রেশন, কোরিওগ্রাফি তাঁদের খুব পছন্দ হয়েছে। পরিবারের সদস্যরা সবাই প্রশংসা করছেন। সব মিলিয়ে ভালো লাগছে।’
গানের মাধ্যমে পর্দায় অভিষেক হলেও এখন সিনেমাটি বড় পর্দায় আসার অপেক্ষায় সালওয়া। তিনি বলেন, ‘গানটি প্রকাশের মধ্য দিয়ে প্রস্তুতি পরীক্ষা শুরু হয়েছে আমার। চূড়ান্ত পরীক্ষা হবে সিনেমা হলে। ছোটবেলায় স্কুলে পরীক্ষার সময় খুব ভয় পেতাম। প্রথম সিনেমা মুক্তি নিয়ে সে অবস্থা শুরু হয়েছে আমার।’
সালওয়ার শুটিং করা প্রথম সিনেমা ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। এরপর ‘এই তুমি সেই তুমি’। মুক্তির তালিকায় আছে সিনেমা দুটি। তার আগেই মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত তৃতীয় সিনেমা ‘বীরত্ব’। এর মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক হবে এই নবাগত নায়িকার। এ ছাড়া তিনি ‘বুবুজান’ নামের আরেকটি সিনেমার শুটিং শেষ করেছেন সম্প্রতি।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited