শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৯:০৪ পিএম, ২০২২-০৯-০৪
সম্প্রতি স্কাইডাইভিং করতে গিয়েছিলেন ২১ বছর বয়সী এই তরুণী। প্রায় চার হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু সময়মতো প্যারাস্যুট না খুলতে পারায় মাটিতে আছড়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কানাডিয়ান টিকটকার তানিয়া পারদেজি। অ্যাডভেঞ্চার করতে ভালোবাসতেন। কিন্তু এটিই হলো তার মৃত্যুর কারণ। তানিয়ার এক বন্ধু স্থানীয় একটি সংবাদমাধ্যমে জানান, তার অ্যাডভেঞ্চারের শখ ছিল। এটি ছাড়া নাকি তার লাইফ খুব বোরিং মনে হতো! জানা গেছে, কানাডার অন্টারিওতে এই দুর্ঘটনা ঘটেছে। টরন্টোর স্কাইডাইভ সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তানিয়া অনেক নিচে এসে প্যারাস্যুট খোলার চেষ্টা করেছিলেন। ফলে উপযুক্ত বাতাসের চাপের অভাব থাকায় তা খোলেনি।
তানিয়া পারদেজি টরন্টো বিশ্ববিদ্যালয়ে ফিজিওলজি নিয়ে পড়ালেখা করছিলেন। স্কাইডাইভ টরন্টো ইন ইনিসফিল,অন্টারিও থেকে স্কাইডাইভে শর্ট কোর্সও করেছিলেন তিনি। টিকটকে তার অনুসারীর সংখ্যা ছিল ১০ লাখের বেশি।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited