শিরোনাম
সাতকানিয়া প্রতিনিধি : | ০৮:২১ পিএম, ২০২২-০৯-০৪
চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈগল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোঃ সোলায়মান (৪৫) নামের বাসের এক যাত্রী নিহত হন। এতে অন্তত আহত হয়েছে ৫ জন। (৪ সেপ্টেম্বর), রোববার, সকাল সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া হাসমত আলীর দোকানের দক্ষিণে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সোলাইমান লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান ৭নং ওয়ার্ডের মুহাম্মদ শফির ছেলে।
এ ঘটনা নিয়ে, দোহাজারী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে লোহাগাড়ার আমিরাবাদ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামমুখি ঈগল পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কবলে পড়া বাসটিকে জব্দ করে দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited