শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৩:০৫ পিএম, ২০২২-০৯-০৩
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপি'র ৮ নম্বর ওয়ার্ডের 'রেজু আমতলী' বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার-৪০,৪১'র মাঝামাঝি এলাকায় মিয়ানমারের যুদ্ধ বিমান হতে ছোড়া ২টি গোলা পড়লএঘটনা ঘটে। আজ শনিবার(৩ সেপ্টেম্বর), সকাল সাড়ে ৯ টায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, 'রেজু আমতলী' বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার-৪০,৪১'র মাঝামাঝি স্থানে মায়ানমার সেনাবাহিনীর ২টি যুদ্ধ বিমান,২টি ফাইটিং হেলিকপ্টার ঢুকে পড়ে। এই সময় যুদ্ধ বিমান থেকে আনুমানিক ৮ থেকে ১০ টি গোলা ফায়ার করেন,হেলিকপ্টার থেকেও আনুমানিক ৩০ থেকে ৩৫ টি ফায়ার করতে দেখা যায়। সীমান্ত পিলার-৪০ বরাবর আনুমানিক ১২০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধ বিমান হতে ফায়ারকৃত ২টি গোলা পতিত হয়।
এছাড়া নাইক্ষ্যংছড়ি উপজেলার ১ ওয়ার্ডের তুমব্রু বিজিবি বিওপির সীমান্ত পিলার-৩৪,৩৫'র মাঝামাঝি, মিয়ানমার-২ বিজিপির তুমব্রু রাইট ক্যাম্প থেকে ৪ রাউন্ড ভারী অস্ত্রের ফায়ার করেন, যা এখনো চলমান রয়েছে। মিয়ানমার মুরিঙ্গাঝিরি ক্যাম্প ,তুমব্রু রাইট ক্যাম্প থেকে থেমে থেমে মর্টার ফায়ার চলমান রয়েছে। কোন প্রাকার হতাহতের খবর পাওয়া নাগেলেও এরুপ গোলাগুলির শব্দে এলাকায় চরম আতংক বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।
বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, "আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে"।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited