চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

লোহাগাড়া তিন ইউপি নির্বাচন মনোনয়ন ফরম জমা দিলেন প্রার্থীরা

রায়হান সিকদার,লোহাগাড়াঃ    |    ০৬:৩০ পিএম, ২০২০-০৯-২৪

লোহাগাড়া তিন ইউপি নির্বাচন মনোনয়ন ফরম জমা দিলেন প্রার্থীরা

লোহাগাড়ার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা পদে ২১ জন ও সাধারণ সদস্য পদে ১৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।  বুধবার (২৩ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তা (সংযুক্ত) ও রিটা রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সাল আলম এ তথ্য জানিয়েছেন।  নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লোহাগাড়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৪ জন মনোনয়পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুচ্ছফা চৌধুরী,স্বতন্ত্র প্রার্থী শাহাব উদ্দিন চৌধুরী, নুরুল হক নুনু,বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম সিকদার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন। আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৫৫ জন মনোনয়পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম ইউনুচ,স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা মোস্তফিজুর রহমান চৌধুরী, সিরাজুল ইসলাম, সামশুল ইসলাম, মাহমুদুল হক পেয়ারু ও আবদুল মালেক,জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুরুল আবছার। 
আধুনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল কবির,আলহাজ্ব মাহমুদুল হক বাবুল,স্বতন্ত্র প্রার্থী আইয়ুব মিয়া, বিএনপি মনোনীত প্রার্থী আবু নাছের চৌধুরী, নাজিম উদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সাল আলম শান্ত বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে আগামী ২০অক্টোবর অনুষ্ঠিত হবে। ২৩সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। নির্বাচনকে সুন্দর ও নিরপেক্ষ ভাবে উপহার দিতে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।

রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর