চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

সেপ্টেম্বরে চালু হচ্ছে রামগড় ইমিগ্রেশন সেন্টার-নৌপরিবহন সচিব

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি::    |    ০৮:৩৭ পিএম, ২০২২-০৮-৩০

সেপ্টেম্বরে চালু হচ্ছে রামগড় ইমিগ্রেশন সেন্টার-নৌপরিবহন সচিব

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলা স্থলবন্দর ও বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ নির্মাণকাজ পরিদর্শন করেছেন নৌপরিবহন সচিব মো: মোস্তফা কামাল। সোমবার (২৯শে আগস্ট),সকাল ১১টায় রামগড় স্থলবন্দর ও বাংলাদেশ-ভারত মৈত্রীসেতু-১ পরিদর্শণ কালে অন্যানদের মাঝে আরো উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক মোহাম্মদ সরওয়ার আলম, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত, রামগড় থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান, প্যানেল মেয়র-২ আবুল বশর, কাউন্সিলর আহসান উল্লাহ, ঠিকাদার প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ স্থলবন্দর নির্মাণ কাজের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।

পরিদর্শণ শেষে সচিব জানান, আগামী সেপ্টেম্বরে চালু হচ্ছে রামগড় স্থলবন্দর ইমিগ্রেশন কার্যক্রম। রামগড় স্থলবন্দরের নির্মাণ কাজ প্রায় শেষের পথে, আশা রাখছি সেপ্টেম্ববের ১ম সপ্তাহে প্রাথমিক ভাবে ইমিগ্রেশন চালু করা হবে এবং স্থলবন্দরটি চালু হলে বাংলাদেশ ভারতের মানুষের মাঝে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি সহ দু’দেশেরই অর্থনৈতিক,সাংস্কৃতিক, শিক্ষা, ব্যবসা-বানিজ্য,চিকিৎসা সচ্ছলতা বৃদ্ধি পাবে। ২৯শে আগস্ট সোমবার নির্মাণাধীন প্যাসেঞ্জার টার্মিনাল পরিদর্শন করতে এসে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো: মোস্তফা কামাল একথা বলেন।

রামগড় পৌরসভার মহামুনি এলাকায় রামগড় স্থলবন্দর ইমিগ্রেশন চালুর লক্ষ্যে আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার টার্মিনালের নির্মান কাজ চলতি মাসের গোড়ার দিকে শুরু হয়। ইতিমধ্যেই নির্মাণ কাজের ৯৫% পার্সেন্ট সমাপ্ত হয়েছে। সোমবার নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব রামগড় পৌরভবনে সংক্ষিপ্ত বৈঠক শেষে নির্মানাধীন প্যাসেঞ্জার টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের অগ্রগতিসহ অন্যান্য বিষয়ে খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ইমিগ্রেশন চালুর জন্য প্যাসেঞ্জার টার্মিনাল প্রস্তুুত করা হয়েছে। এখন সংশ্লিষ্ট বিভাগ গুলো তাদের প্রয়োজনীয় প্রস্তুুতি সম্পন্ন করলে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইমিগ্রেশন কার্যক্রম চালু করা যাবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই কার্যক্রম চালুর দিনক্ষন ঠিক করা হবে।
 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত


  ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন দর তফসিল-২০২৬’ অনুমোদন

আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত


লিবিয়ায় ‘মাফিয়া’ চক্রের আস্তানায় জিম্মি কুমিল্লার ৬ তরুণ, ভিডিও কলে দেখানো হচ্ছে নির্যাতন

লিবিয়ায় ‘মাফিয়া’ চক্রের আস্তানায় জিম্মি কুমিল্লার ৬ তরুণ, ভিডিও কলে দেখানো হচ্ছে নির্যাতন

স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত


রাঙামাটিতে মেরামতের দুই দিনের মাথায় ইটবোঝাই ট্রাকের চাপে ভাঙল বেইলি সেতু

রাঙামাটিতে মেরামতের দুই দিনের মাথায় ইটবোঝাই ট্রাকের চাপে ভাঙল বেইলি সেতু

রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির ​কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত


 চিরিংগায় SDI-এর উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

 চিরিংগায় SDI-এর উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর