শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০১:৪৯ পিএম, ২০২২-০৮-৩০
চট্টগ্রামের রাউজান উপজেলায় গত তিন মাসে অর্ধশতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে।গরু চুরির উৎপাত বৃদ্ধি পাওয়ায় এলাকার কৃষক ও গরুর খামারীরা নির্ঘুম রাত কাটাচ্ছে। আরামের ঘুম হারাম করে এলাকার লোকজন গরু গোয়াল ঘর পাহাড়া দিচ্ছে।পাশাপশি রাউজান থানার পুলিশ টইল জোরদার করেছে ।
গত ২৮ আগস্ট রবিবার দিবাগত রাতেই রাউজানের কদলপুর ইউনিয়নের চাঁদ শাহ মাজারের পাশে হাফেজ বজুলর রহমান সড়কের সাথে সংযুক্ত একটি গ্রামীণ সড়কের মুখে চট্ট মেট্রো- ন -১১-গ ৫৮৪৮ নম্বরের একটি পিকআপ পুলিশ টইল দান কালে দেখতে পায়। পুলিশ পিক আপটির কাছে যাওয়ার সময়ে চালক রাতের আধারে দৌড়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে এলাকার বাসিন্দারা পুলিশকে নিয়ে এলাকায় গরু চোর চক্রের সদস্যদের ধরতে, এলাকায় তল্লাসী করলে রাতের আধারে গরু চোর চক্রের সদস্যরা রাউজানের কদলপুর পাহাড়ী এলাকা দিয়ে পালিয়ে যায়।
পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসেন। গত ৩০ জুলাই উপজেলার চিকদাইর ও ডাবুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে একই রাতে ১৮টি গরু চুরি করে নেওয়ার সময়ে সিসি ক্যামেরায় পিকআপটি ব্যবহারের মিল পাওয়া যায়।রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, রাতেই পুলিশ ডিউটি করার সময়ে কদলপুর থেকে একটি পিকআপ আটক করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালক পালিয়ে যায়। গরু চোর সিন্ডকেটের সদস্যদের খুজে বের করতে পুলিশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited