শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ১১:১৪ পিএম, ২০২২-০৮-২৯
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা সহ দুই জনকে আটক করেছে র্যাব-৭। গত রবিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ জঙ্গল পাহাড়তলী এলাকার একটি নির্মাণাধীন বসত ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা মা ও ছেলে।
র্যাব-৭, সুত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী হাটহাজারী থানাধীন দক্ষিণ জঙ্গল পাহাড়তলী এলাকার একটি নির্মাণাধীন বসত ঘরের ভিতর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত রবিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোচ্ছাম্মদ নার্গিস বেগম ( ৪০) ও মো তারেক (১৯)। তারা দক্ষিণ পাহাড়তলী সন্দ্বীপ কলোনির ইসমাইলের স্ত্রী ও পুত্র।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বর্ণিত বসত ঘরের সামনের কক্ষের ভিতরে বালুর নিচে পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় মোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited