চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আওয়ামীলীগ-বিএনপির কর্মসূচী ঠেকাতে রাঙামাটির লংগদু’তে ১৪৪ ধারা জারি 

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০২:১৫ পিএম, ২০২২-০৮-২৯

আওয়ামীলীগ-বিএনপির কর্মসূচী ঠেকাতে রাঙামাটির লংগদু’তে ১৪৪ ধারা জারি 

রাঙামাটির কাপ্তাইয়ের পর এবার লংগদু উপজেলায় রাজনৈতিক সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। 

আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত সংঘাত এড়াতে লংগদু উপজেলায় সোমবার ১৪৪ ধারা জারি ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এই গণবিজ্ঞপ্তি জারি করেন লংগদু উপজেলার ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফজলুর রহমান।

লংগদুর নির্বাহী ম্যাজিস্ট্রেট গণবিজ্ঞপ্তিতে জানান, ২৯ আগস্ট লংগদু উপজেলার লংগদু ইউনিয়ন এবং মাইনীমুখ ইউনিয়ন এলাকায় জ্বালানি তেল, পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লংগদু উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতিগ্রহণ করেছেন।
অন্যদিকে একইস্থানে, একই তারিখ ও সময়ে লংগদু উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সভা ও সমাবেশের আয়োজন করবেন মর্মে সংবাদ পাওয়া গেছে।

ইউএনও জানান, লংগদু ইউনিয়ন এবং মাইনীমুখ ইউনিয়নর একই স্থানে, একই তারিখ ও সময়ে বাংলাদেশের দুটি বৃহত্তর রাজনৈতিকদলের আহত কর্মসূচির কারণে জনজীবনের অসুবিধা ও উপজেলার স্বাভাবিক শান্তিশৃঙ্খলা বিঘিœত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি জানান, যেহেতু জনস্বার্থে লংগদু উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুন্ন রাখা অপরিহার্য। যে কারণে ২৯ আগস্ট সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত লংগদু উপজেলার লংগদু ইউনিয়ন এবং মাইনীমুখ ইউনিয়ন ও তার আশেপাশের এলাকায়সকল প্রকার সভা সমাবেশ, মিছিল মিটিং, লোক সমাগম এবং চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল ও আইনশৃঙ্খলা পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অস্ত্র উল্লিখিত স্থানে ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করলাম।
এ আদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী, জরুরি সেবা, স্বাভাবিক কাজে নিয়োজিত এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে জড়িত ব্যক্তিবর্গের জন্য প্রযোজ্য হবে না বলেও জানানো হয়েছে উক্ত গণবিজ্ঞপ্তিতে।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর