শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৫:১৬ পিএম, ২০২২-০৮-২৭
মীরসরাইয়ে পারিবারিক কাজ শেষে বারইয়ারহাট থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির ক্যাভার্ড ভ্যানের ধাক্কায় নয়ন ভুঁইয়া (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে নিজামপুর সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
শুক্রবার (২৬ আগস্ট) দুপুর ১২:০০টায় উপজেলার বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন ভূঁইয়া উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী এলাকার মোশাররফ সওদাগর বাড়ির নুর আলমের পুত্র।
নয়নের জেঠাতো ভাই মো. সবুজ বলেন, শুক্রবার দুপুরে নয়ন বাইসাইকেল যোগে পারিবারিক কাজে বারইয়ারহাট বাজারে যায়। সেখান থেকে দুপুরে বাড়ি ফেরার পথে বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট এলাকায় বেপরোয়া গতির একটি ক্যাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চার ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল নয়ন।জানায় যায়, স্থানীয়রা ট্রাকটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে।
যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই বাতেন বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে আমাদেরকে এখনো কেউ জানায়নি। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited