শিরোনাম
উখিয়া প্রতিনিধি :: | ০৪:৪৩ পিএম, ২০২২-০৮-২৭
কক্সবাজার জেলার উখিয়ার হিজলিয়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশা আরোহী মহিলাযাত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। এতে আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন উখিয়া থানার পুলিশ।
শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়া সদর হিজলীয়া নামক এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতরা হলেন, হলদিয়া পালং ইউনিয়নের পাগলিরবিল এলাকার মৃত জয়নাল ইসলামের স্ত্রী সলিমা খাতুন (৪০), একই এলাকার মৃত গুরা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম, মেরং, ফতেহপুর রামু উপজেলার মনিন্দ্র ধরের ছেলে বিটু ধর (৫১) নিহত আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।
গুরুতর আহত ব্যক্তিটি হলেন, রামু উপজেলার গর্জনিয়া, সিকদার পাড়া এলাকার নুরুল আলমের ছেলে হাবিবুল্লাহ (৩০)। দিকে উখিয়া উপজেললা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়রা সড়ক দুর্ঘটনায় পতিত ৪ জনকে হাসপাতালে নিয়ে আসেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পরে ৩ জনকে তাতক্ষণিক মৃত ঘোষণা করেন। এরা ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে ডাক্তার জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, টেকনাফমুখী ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে, ঘটনাস্থলে তিন যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited