চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মাদক চোরাচালান রোধে ৪৩ বিজিবির অভিযান 

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি::    |    ০৩:৫৯ পিএম, ২০২২-০৮-২৩

মাদক চোরাচালান রোধে ৪৩ বিজিবির অভিযান 

রামগড় ৪৩ বিজিবির হাতে বিপুল পরিমাণ  মাদকদ্রব্য ও একটি সিএনজি অটোরিকশা  আটক হয়েছে।

সোমবার (২২ আগস্ট) পৃথকভাবে অভিযান চালিয়ে ভূজপুর থানার অন্তর্গত আধারমানিক ও জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ থেকে এসব মাদক ও সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে। 

সোমবার  ভোরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ আধারমানিক বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ হারুন অর রশিদ এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত আধারমানিক বিওপির আধারমানিক মাঠ নামক স্থান হতে মালিকবিহীন ২৮ বোতল ভারতীয় মদ আটকে সক্ষম হন যার আনুমানিক বাজার মূল্য ৪২ হাজার টাকা। 

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে রামগড় ব্যাটালিয়ন এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্ট এ কর্মরত হাবিলদার লিটন চন্দ্র সাহা এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্ট নামক স্থান হতে মালিকবিহীন ১টি সিএনজি এবং ১কেজি ৯শ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয়। আটককৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৩০ হাজার টাকা এবং সিএনজির মূল্য সাড়ে ৪লক্ষ টাকা। 

বিজিবি জানিয়েছে, জব্দকৃত সিএনজিটি সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা করা হয়েছে এবং জব্দকৃত ভারতীয় মদ ভূজপুর থানায় জিডি এন্ট্রি ও গাঁজা জোরারগঞ্জ থানায় জিডি এন্ট্রি করে পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। 
ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানিয়েছেন, সীমান্ত এলাকাগুলোতে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি পূর্বের চেয়ে আরো বেশী নজরদারি বৃদ্ধি করেছে, যার ফলে প্রায় সবসময়ই অবৈধ ভাবে পাচারকৃত মালামাল ও মাদক জব্দ করতে সক্ষম হচ্ছেন। ভবিষ্যতেও এমন অভিযান ও নজরদারি অব্যাহত রাখার কথাও জানান বিজিবি।

রিটেলেড নিউজ

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

মো.আরফান উদ্দীন  : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত


দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর