শিরোনাম
সাতকানিয়া প্রতিনিধি : | ০৯:৫৬ পিএম, ২০২২-০৮-২২
সাতকানিয়ায় ইউপি সদস্যকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে এক যুবক গ্রেফতার করা হয়েছে ।
গ্রেফতারকৃত যুবকের নাম জয়নাল আবেদীন (৩৫) । সে উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অলি আহমদ এর ছেলে।
র্যাব -৭ এর কর্মকর্তারা জানান, আমিলাইষ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হাকিম (মনুর) বাড়ি থেকে রবিবার (২১ আগস্ট) রাত ৯টায় অভিযান চালিয়ে ১টি ওয়ানশুটারগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাব মো. জয়নাল আবেদীন ওরফে নদবিকে গ্রেপ্তার করে।
র্যাবের দাবি, গ্রেপ্তার জয়নাল ইউপি সদস্য লোকমান হাকিমকে ফাঁসাতে তার নির্মাণাধীন বাড়িতে এই অস্ত্র রেখেছিল। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, ‘আমিলাইষ ইউনিয়নের ইউপি সদস্য লোকমান হাকিমের বাড়িতে মাদক ও অস্ত্র রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ররিবার রাত ৯টায় অভিযানে যায় র্যাব। অভিযানে তার নির্মাণাধীন বাড়ির নিচতলার বাথরুমের ছাদ থেকে গামছা পেঁচানো অবস্থায় ১টি ওয়ানশুটারগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে প্রতীয়মান হয়, এই অস্ত্রটি ইউপি সদস্যকে ফাঁসানোর জন্য কৌশলে তার নির্মাণাধীন বাড়িতে রাখা হয়েছিল। পরে সংবাদদাতা জয়নালকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার জয়নাল জিজ্ঞাসাবাদে জানায়, যে কোনো কারণে ইউপি সদস্য লোকমান হাকিমের উপর সে ক্ষুব্ধ ছিল। যার দরুণ লোকমান হাকিম’কে উচিত শিক্ষা ও অস্ত্র দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করে। এক পর্যায়ে গত দুই দিন আগে বাড়ির ছাদ দিয়ে ঢুকে নিচতলার বাথরুমে এই অস্ত্র রেখেছিল। গ্রেপ্তারকৃত আসামিকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited