চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

মীরসরাইয়ে জিনের বাদশা পরিচয়ে প্রতারক আটক

মীরসরাই প্রতিনিধি :    |    ০৮:২০ পিএম, ২০২২-০৮-২১

মীরসরাইয়ে জিনের বাদশা পরিচয়ে প্রতারক আটক

মীরসরাইয়ে জিনের বাদশা পরিচয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা নিতে এসে রাকিব শেখ (২৪) নামের এক প্রতারক যুবক আটক হয়েছেন।

শনিবার (২০ আগস্ট) উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী দীঘিরপাড়া এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক পুলিশে কাছে সোপর্দ করে। সে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মারিয়া কাটুপাড়া এলাকার মৃত আলী আহম্মদ শেখের পুত্র।

জানা গেছে, ১০ আগস্ট মধ্যরাতে মায়ানী এলাকার প্রবাসী আনোয়ারের স্ত্রীর মোবাইলে ফোন দেন কথিত জীনের বাদশা রাকিব শেখ। এ সময় তাকে স্বর্ণমূর্তি দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫১০০ টাকা হাতিয়ে নেন রাকিব। পরদিন আবার ফোন করে স্বামী-সন্তান মারা যাওয়ার কথা বলে পশু কোরবানি এবং স্বর্ণমূর্তি দেওয়ার কথা বলে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন। টাকার বিষয়ে কথা-বার্তার এক পর্যায়ে ওই নারী রাকিবের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বাড়ি ও আশপাশের লোকজনকে জানান। শনিবার ওই নারীর বাড়িতে এলে স্থানীয়রা রাকিবকে আটকের পর পুলিশে দেন।

স্থানীয়রা জানান, মোবাইলে আমার এলাকার এক নারীর সঙ্গে প্রতারণার বিষয়টি শোনার পর কথিত জীনের বাদশাকে ধরার জন্য ফাঁদ পাতা হয়। আগে থেকে পরিকল্পনা অনুযায়ী একটি বিদ্যুতের খুঁটির নিচে টাকা রাখা হয়। সন্ধ্যায় সেখানে স্বর্ণের মূর্তি রেখে টাকাগুলো নেওয়ার সময় তাকে সবাই ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান  বলেন, জীনের বাদশাকে আটক করে এলাকাবাসী খবর দিলে তাকে থানায় নিয়ে আসা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিতলের মূর্তি, একটি তসবিহ, একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রতারণার বিষয়ে মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহীদ বাদী হয়ে একটি মামলা করেছেন। রবিবার সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। 

রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর