চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

'আমাদের সন্তানেরা মুঠোফোনের দিকে ঝুঁকছে বেশি অপি করিম'

বিনোদন ডেস্ক :    |    ১২:১৪ পিএম, ২০২২-০৮-২১

'আমাদের সন্তানেরা মুঠোফোনের দিকে ঝুঁকছে বেশি অপি করিম'

এক  সময় বাচ্চারা বাড়ির পাশের মাঠে খেলত। বিকেলে ঘুরতেও বের হতো।এখনপাড়া-মহল্লায় সেসব মাঠও আর খুব একটা নেই। থাকলেও বেশির ভাগ মাঠ সংকুচিত হয়ে গেছে। এদিকে সময়ের দ্রুত পরিবর্তনে প্রযুক্তির বিকাশও ঘটেছে দ্রুত। খেলার সঙ্গী হিসেবে নিত্যনতুন সব পণ্য বাচ্চাদের জন্য তৈরি হয়েছে।

 তাই বেশির ভাগ ক্ষেত্রে বাবা-মায়েরা তাঁদের সন্তানদের সময় পার করার জন্য মুঠোফোন কিংবা অন্য সব ইলেকট্রনিক ডিভাইস হাতে দিয়ে থাকেন। ঘরে বসে থাকা সন্তানেরাও এসবে সময় পার করে দিচ্ছে। কিন্তু বাচ্চাদের এসবে বেশি অভ্যস্ত না করিয়ে ভিন্ন কিছুও ভাবা যেতে পারে বলে অনেক মা-বাবার অভিমত। দর্শকের প্রিয় অভিনেত্রী অপি করিমও সন্তানদের জীবনে বৈচিত্র্য আনতে বাবা-মায়েদের নতুন কিছু ভাবার কথাও বলেছেন।

অপি করিম তাঁর ২০ মাস বয়সী সন্তান রশ্মি রুয়াইদা করিমকে ঢাকার আজাদ স্কেটিং ক্লাবে ভর্তি করিয়ে দিয়েছেন। স্কেটিং করার আগমুহূর্তে কয়েকটি স্থিরচিত্র নিজের ফেসবুকেও পোস্ট করেছেন। সেই স্থিরচিত্রে দেখা গেছে রশ্মির বাবা স্থপতি ও পরিচালক এনামুল করিমকে। স্কেটিং শেখার এ মুহূর্তকে অপি করিম এভাবেই বর্ণনা করেছেন, ‘কন্যা আমার নিজের চাকায় দাঁড়ানো শিখে নিচ্ছে! ধন্যবাদ আজাদ ভাই।’

অপি তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমাদের সন্তানেরা মুঠোফোনের দিকে ঝুঁকছে বেশি। কিছু করার নেই, আমাদের জীবনযাপন এ জিনিস ছাড়া সম্ভব না। কিন্তু সন্তানদের একটু বৈচিত্র্য দেবার চেষ্টা করা যেতেই পারে। সুযোগ থাকলে স্কেটিং শেখাতে পারেন।’ অপি করিম এ-ও বলেন, ‘আমাদের যেসব শিশুর জন্য একটু বিশেষ যত্নের প্রয়োজন হয়, তাদের বাবা-মা স্কেটিংয়ের বিষয়টা নিয়ে ভাবতে পারেন কিন্তু। আমি এ বিষয়ে অজ্ঞ, জানার আগ্রহ থাকলে আজাদ স্কেটিং ক্লাবে যোগাযোগ করতে পারেন।’

জনপ্রিয় অভিনয়শিল্পী অপি করিম ও পরিচালক এনামুল করিম। এনামুল করিম ও অপি করিম ছয় বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন। উল্লেখ্য, তাঁরা দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০৪ সালে ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয়ের জন্য অপি আর এনামুল করিম পরিচালিত ‘আহা’ ছবি শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। দুজন মেরিল-প্রথম আলো পুরস্কারও পেয়েছেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর