শিরোনাম
মীর মামুন (সীতাকুণ্ড) : | ০৬:৫০ পিএম, ২০২০-০৯-২৩
কোন রাষ্ট্র চাইনা দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটুক। কেননা এতে আন্তর্জাতিক পর্যায়ে রাষ্ট্রের সুনাম নষ্ট হয়। ইপসা তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছে। জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্প’ আয়োজিত আজকের এই ওরিয়েন্টেশন এই সুনাম রক্ষা করারই একটি অংশ। যা আমাদের লেখনির মাধ্যমে সবার কাছে তুলে ধরতে হবে।
২৩ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১ টায় সীতাকুণ্ড রেলগেটস্থ ইপসা কোর প্রোগ্রাম অফিস বীর মুক্তিযোদ্ধা ডাঃ এখলাছ উদ্দীন মিলনায়তনে
উগ্রবাদ ও সহিংসতা মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী উপরোক্ত কথাগুলো বলেন।
গ্লোবাল কমিউনিটি এনগেইজমেন্ট এন্ড রিজিলিয়েন্স ফান্ড (জিসিইআরএফ)’র সহযোগিতায় ইপসা -সিভিক কনসোর্টিয়াম’র আয়োজনে সভায় মডারেটরের দায়িত্ব পালন করেন প্রকল্প উপজেলা ম্যানেজার শাহ সুলতান শামীম।
ওরিয়েন্টেশনে যোগ দেন দৈনিক যায়যায়দিন সবুজ শর্মা, দৈনিক ইনকিলাব শেখ সালাউদ্দিন, দৈনিক ইনফোবাংলা তালুকদার নির্দেশ বড়ুয়া, সিপ্লাস কামরুল ইসলাম, দৈনিক ঢাকা টাইমস অশোক দাস।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পূর্বকোণ’র সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী।
সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সমকাল সীতাকুণ্ড প্রতিনিধি এম সেকান্দর হোসাইন সভাপতির বক্তব্যে বলেন, উগ্রবাদ ও সহিংসতাকে সমাজ থেকে নির্মূল করতে অাজকের এই অনুষ্ঠানে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সমাজে বুঝানোর ক্ষমতা ও দক্ষতা অর্জন করার সুযোগ করে দিয়েছে ইপসা।
ফিল্ড ফেসিলিটেটর মোঃ শওকত ও ফরহাদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক সুপ্রভাত নাসির উদ্দিন, দৈনিক মানব জমিন আব্দুল্লাহ আল ফারুক, দৈনিক ইত্তেফাক মীর দিদারুল হোসেন টুটুল, দৈনিক ভোরের পাতা মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক ভোরের ডাক আবুল খায়ের, দৈনিক আলোকিত সকাল সঞ্জয় চৌধুরী, দৈনিক দেশ রুপান্তর মো. সাইফুল ইসলাম।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited