শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৮:৫৩ পিএম, ২০২২-০৮-১৭
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটকের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে ।
বুধবার (১৭ আগস্ট ) দুপুরে সৈকতের সী-গাল পয়েন্টের অদূরবর্তী সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নিহত পর্যটক মো. মারুফ আহমদ (১৯) গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া এলাকার রেজাউল করিমের ছেলে এবং গাজীপুর মেট্টোপলিটন কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থী বলে জানা যায়।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, সোমবার (১৫ আগষ্ট) দুপুরে বৈরী আবহাওয়ার মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে মো. মারুফ আহমদসহ তিন বন্ধু মিলে গোসলে নামে। এক পর্যায়ে সাগরের উত্তাল ঢেউয়ের স্রোতের টানে তারা ভেসে যেতে থাকে। এসময় মো. মাসুম নামের একজন কোন রকম চেষ্টা করে কূলে উঠে আসতে পারলেও অপর দুজন ভেসে যেতে থাকে।
পরে স্থানীয় লাইফ গার্ড কর্মীরা জেটস্কির (ওয়াটার বাইক) সহায়তায় মো. শাওন হোসেন নামের একজনকে উদ্ধার করে। ঘটনায় নিখোঁজ হন মো. মারুফ আহমদ নামের এক শিক্ষার্থী। পরে সৈকতের বিভিন্ন পয়েন্টে নিখোঁজ মারুফের সন্ধানে উদ্ধার তৎপরতা চালায় লাইফ গার্ড কর্মি, বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা।
অবশেষে ২ দিন পর বুধবার দুপুরে কক্সবাজার সৈকতের সী-গাল পয়েন্টের অদূরবর্তী সাগরে একটি মরদেহ ভাসার তথ্য জানায় স্থানীয় জেলেরা। এ খবরে স্থানীয় লাইফ গার্ড কর্মীরা জেটস্কির সহায়তায় ভাসমান অবস্থায় নিখোঁজ থাকা পর্যটকের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited