শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৪:২৪ পিএম, ২০২২-০৮-১৭
নগরের নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটিতে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় পাঁচ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইবুন্যালের বিচারক আবদুল হালিম এই রায়ে আবদুল মান্নান, রমজান আলী, বাবলু রহমান, আবদুল গাফফার ও এম সাখাওয়াত হোসেন। আবদুল মান্নান, রমজান আলী, বাবলু রহমান, আবদুল গাফফার ও এম সাখাওয়াত হোসেনকে মৃত্যুদণ্ড দেন। তাদের মধ্যে সাখাওয়াত হোসেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনোরঞ্জন দাশ জানান, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের সময় ইশা খাঁ ঘাঁটির ভেতরের মসজিদে পরপর দুটি বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নৌ কর্মকর্তাসহ ২৪ জন আহত হন। এই ঘটনার ৯ মাস পর ৩ সেপ্টেম্বর নৌবাহিনীর নেভাল প্রভোস্ট মার্শাল কমান্ডার এম আবু সাঈদ সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। ২২ মাস তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযাগপত্র দাখিল করে। মামলায় ২৪ জনকে সাক্ষী করা হয়। রাষ্ট্রপক্ষ ১৭ জন সাক্ষী আদালতে হাজির করে। তাদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করে।
বিচারিক আদালতে দাখিল করা অভিযোগপত্রের ভাষ্য অনুযায়ী, জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম অঞ্চলের প্রধান সমন্বয়ক রাইসুল ইসলাম খান নোমান ওরফে নাফিস ওরফে ফারদিনের নেতৃত্বে নৌ ঘাঁটির মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয়। পরবর্তীতে ২০১৬ সালের ৩ এপ্রিল ফারদিন বগুড়ার শেরপুরে গ্রেনেড তৈরির সময় বিস্ফোরণে মারা যায়। ফলে বিচারিক কার্যক্রম থেকে বাদ যায় ফারদিনের নাম।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited