শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০২:৩৪ পিএম, ২০২২-০৮-১৪
চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভা সিঙ্গার শো-রুমের সামনে ৭ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানা মামলা দায়ের করা হয়েছে।
গতকাল ১৩ আগস্ট ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পৌরসভার সিঙ্গার শো-রুমের সামনে চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন পুলিশ। এ সময় চট্টগ্রাম অভিমুখী নোহা (ঢাকা মেট্টো-চ-৫৩-৫৩৫৪) গাড়ীতে অভিযান চালিয়ে সীটের নিচে অভিনব কায়দায় রাখা অবস্থায় ৭ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজার সদরের জিলংঝার মো. ইলিয়াছের ছেলে মো. মেহেদী হাসান (২৪), মহেষখালীর নোনাছড়ির মৃত কবির আহম্মেদর ছেলে আবু তালেব (৩২), পেকুয়ার মনু
মিয়ার ছেলে আবদুর রশীদ (২৬), কক্সবাজার রামুর মাহবুবুল আলমের ছেলে নুরুল আজিম (২৮) কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সামীদের গতকাল শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited