শিরোনাম
লামা প্রতিনিধি : | ০৭:৩৩ পিএম, ২০২২-০৮-১১
বান্দরবানের লামায় প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে বিনামুল্যে কাজুবাদাম ও কফির চারা চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ আগষ্ট) সকাল ১১:০০ টায় উপজেলা কৃষি অফিসের উদ্যাগে নিজ কার্যালয়ের সামনে এসব চারা বিতরণ করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) জনাব মোঃ কাজী শামীম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষি ও ক্ষুদ্র সেচ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মিল্কী রানী দাশ এবং উপজেলা কৃষি অফিসার রতন চন্দ্র বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা,কর্মচারী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগাত প্রদর্শনীভুক্ত কৃষক।
কৃষি অফিস জানায়,কাজুবাদাম ও কফি গবেষণা,উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে কাজুবাদাম ও কফির চারাসহ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।২০২২-২৩ অর্থ বছরে ১ম কিস্তিতে লামা উপজেলায় কাজুবাদামের ৫০ টি জাত ও প্রযুক্তি প্রদর্শনী এবং ৪ টি বানিজ্যিক আর কফির ২২ টি জাত ও প্রযুক্তি প্রদর্শনী এবং ৩ টি বানিজ্যিক প্রদর্শনীর বরাদ্দ পাওয়া গেছে। প্রদর্শনীগুলো স্থাপনের জন্যে প্রকল্পের নির্দেশনা মোতাবেক জৈব সার, ভার্মি কম্পোস্ট,স্প্রে মেশিন,বালাইনাশক,বেড়ার নেট,বাঁশ ও খুটি এবং অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।জাত ও প্রযুক্তি প্রদর্শনী স্থাপনের জন্য
কাজুবাদামের ক্ষেত্রে ৫০ শতকের বাগানের জন্য ৮০ টি এবং কফির ক্ষেত্রে ১৩৫ টি চারা,বানিজ্যিক প্রদর্শনী স্থাপনের ক্ষেত্রে ১ হেক্টর বাগানের জন্য কাজু বাদামের ৬২৫ টি এবং কফির ১১২৫ টি চারা দেয়া হয়। চারা বিতরণকালে উপজেলা কৃষি অফিসার রতন চন্দ্র বর্মন বলেন,পাহাড়ে অবারিত পতিত ও বিস্তীর্ণ ভূমিতে কাজুবাদাম ও কফি চাষাবাদের ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে। কাজুবাদাম ও কফি চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।এ চাষে সব কিছু দিয়ে কৃষককে সহায়তা করছে সরকার। এছাড়া রাসায়নিক সার, শ্রমিক মজুরি ও অন্যান্য উপকরণও পরে বিতরণ করা হবে।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited