শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৫:১৬ পিএম, ২০২২-০৮-১১
রাঙ্গুনিয়ায় গৃহবধূ কুসুম আক্তার (২০) হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার বিকালে পোমরা ইউনিয়নের শান্তির হাট বাজারের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা জানান,গত দুই বছর পূর্বে কুসুমের সঙ্গে পাশের গ্রামের মিজানের বিয়ে হয়। বিয়ের পর থেকে মিজান ও তার পরিবার বিভিন্ন সময়ে তুচ্ছ বিষয় নিয়ে কুসুমকে নির্যাতন করে আসছে। বক্তারা কুসুম হত্যায় জড়িত তার স্বামী ও শশুর বাড়ির লোকজনদের আইনের আওতায় এনে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবি জানান।
স্থানীয়দের দাবি মিজানের সাথে তার ভাবির পরকিয়ার সম্পর্কের কথা কুসুম জানতে পারলে তাকে হত্যা করা হয়।
নিহতের পরিবারের দাবী,কুসুম হত্যাকান্ডটি পরিকল্পিত। তাকে তার স্বামী ও শশুর বাড়ির লোকজন নৃশংসভাবে হত্যা করার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখে। আত্মাহত্যা বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে। সঠিক তদন্ত সাপেক্ষে আমরা কুসুম হত্যায় জড়িতদের আয়নের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব মিল্কি বলেন, কুসুম হত্যার প্রকৃত ঘটনা উদঘাটনে আমরা কাজ করছি। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited