চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবো: চ‌সিক মেয়র

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:০৪ পিএম, ২০২২-০৮-১০

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবো: চ‌সিক মেয়র

ধানমন্ডির ব‌ত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশ সরকারের সদ্য প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রাপ্ত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

 
মঙ্গলবার (৯ আগস্ট ) সকালে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, কোষাধ্যক্ষ ও চউকের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম ধানমন্ডিতর বত্রিশ নম্বরে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে মেয়র বলেন, চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের আক্ষেপ ছিল। আজ তা ঘুছিয়ে দিয়েছেন জননেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য আমি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধুসহ ৭৫’র ১৫ আগষ্ট কালরাত্রিতে ঘাতকের নগ্ন হামলায় শাহাদাৎবরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের সকল শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।

মেয়র রেজাউল করিম চৌধুরী তাঁর অভিবক্তি ব্যক্ত করতে গিয়ে আরো বলেন, চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী, বাণিজ্যিক রাজধানী এবং দেশের অর্থনীতির স্বর্ণদ্বার। এ নগরীতে বাস করেন প্রায় এক কোটি মানুষ। আমার রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ উর্দ্ধতণ নেতৃবৃন্দ আমাকে চসিক নির্বাচনে মেয়র পদে মনোয়ন দিয়েছেন এবং দলের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম, স্বাধীনতার স্বপক্ষের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অকুন্ঠ সমর্থন ও নগরবাসীর প্রতক্ষ্য ভোটে আমাকে তাঁরা মেয়র নির্বাচিত করেন।

তিনি আরো বলেন, আমি ছাত্রাবস্থা থেকে অদ্যাবধি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এবং মেয়র পদে দায়িত্ব পালন করতে গিয়ে নৈতিকতার প্রশ্নে কখনোই আপোষ করিনি। দেশের প্রয়োজনে মুক্তি সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে সম্মূখ সমরে প্রাণপন লড়াই করেছি। তাই আমি মনে করি, নেত্রী আমার উপর আস্থা রেখেছেন এবং প্রতিমন্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিয়ে আমার মাধ্যমে চট্টগ্রামবাসীকে তাদের যোগ্য মর্যাদা দিয়েছেন। এ জন্য চট্টগ্রামবাসী ও আমার ব্যাক্তিগত পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যদের প্রতি আবারও কৃজ্ঞতা জানাচ্ছি এবং আমার উপর নেত্রীর বিশ্বাস ও আস্থার মর্যাদা রাখতে চট্টগ্রামের সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে নিষ্ঠার
সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। বিশ্বমানের স্মার্ট মহানগরী গঠনে ইতিমধ্যে অনেকগুলো সমম্বিত পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আরো অনেক পরিকল্পনা আমরা গ্রহণ করব এবং বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাব ইনশাল্লাহ।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর