শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৬:০১ পিএম, ২০২২-০৮-১০
চট্টগ্রামের হাটহাজারীতে তেলবাহী ট্রেনে কাটা পড়ে মোঃ শাহাদাৎ (৮) নামে এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ২টায় হাটহাজারী নাজিরহাট রেল লাইনের আলীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ পৌরসভা ৩নং ওয়ার্ড আলীপুর গ্রামের মো. জসিম উদ্দিনের দ্বিতীয় পুত্র। সে ওই এলাকার নূরানী তা'লিমুল কোরআন মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নূরানী তা'লিমুল কোরআন মাদ্রাসা ছুটি পর আলিপুর রেললাইন এলাকায় তেলবাহি ট্রেনে কাটা পড়লে দ্বীখন্ড হয় শিশু শিক্ষার্থী শাহাদাৎ। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়দের দাবি ঘটনাস্থলে রেললাইন গেইটম্যান না থাকায় এই রকম দুর্ঘটনা প্রতি মূহুর্তে পোহাতে হচ্ছে। গেইটম্যান রাখা নিয়ে রেল কর্তৃপক্ষের কোন উদ্যোগ দেখছি না।
হাটহাজারী সদর রেলস্টেশন মাস্টার মো. জয়নাল আবেদীন বলেন, দুপুরে তেলবাহি ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। রেল পুলিশকে এবিষয়ে অবহিত করা হয়েছে।###
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited