শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৩:২৩ পিএম, ২০২২-০৮-০৭
কক্সবাজার হোটেল মোটেল জোনের কলাতলী সুগন্ধা পয়েন্টে হোটেল সী কক্স এর স্টাফ কোয়ার্টার থেকে ওই হোটেলের ম্যানেজার খালেদ আশরাফ বাপ্পী (২৪)'র লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ আগষ্ট) রাত সাড়ে এগারোটার দিকে হোটেল সী কক্সের স্টাফ কোয়ার্টারের একটি কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসে। নিহত আশরাফ বাপ্পী কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পিএমখালী বাংলা বাজারের নোয়াপাড়া এলাকার প্রবাসী আব্দুল গফুরের ছেলে।
নিহতের পরিবারের দাবী তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা মুফিজ নামে এক যুবককে আটকে রেখেছে।
হোটেল সী কক্সের এজিএম রিদুয়ান হাসান বিপু বলেন, বাপ্পী হোটেলে ম্যনেজারের দায়িত্ব পালনের পাশাপাশি টুকটাক ব্যবসাও করত। মোবাইল ফোনে টাকা লেনদেনের বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন লোকজনের সাথে কথা বলতে শোনতাম। শনিবার সকাল ৬ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সে হোটেলে ডিউটি করেছেন। স্টাফ কোয়ার্টারে গিয়ে মূলত দূর্ঘটনাটি ঘটেছে। ডিউটি পালনরত অবস্থায় তিনি খুবই স্বাভাবিক ছিলেন। আমরাও বুঝতে পারছি না কেন সে আত্মহত্যা করবে। সে আত্মহত্যা করতে পারে এমন ছেলে নয়।
নিহত খালেদ আশরাফ বাপ্পীর মা রোকেয়া বেগমের বলেন, আমার ছেলে আত্মহত্যা করতে পারে এমন ছেলে নয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার ছেলের সাথে মুফিজ নামের এক যুবকের সাথে ব্যবসার ৮ লক্ষ ৫০ হাজার টাকা লেনদেন ছিলো। মুফিজ টাকা ফেরত দেয়ার কথা বলে প্রতারণা করে আসছে। আমার ধারণা ঠান্ডা মাথায় ওরা আমার ছেলে বাপ্পীকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
খালেদ আশরাফ বাপ্পীর ছোট ভাই রিহাদ জানান, আমাদের চাচা সম্পর্কের নুরুল আজিমের ফোনে একটি কল আসে। অপর প্রান্ত থেকে বলা হয় বাপ্পী মারা গেছে আপনারা তাড়াতাড়ি আসেন।
আমার ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দীন জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আমাদের একটি টিম রাত থেকে কাজ করছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রয়েছে। পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনার খবর পেয়ে হোটেল সী কক্স এবং স্টাফ কোয়ার্টার পরিদর্শন করছেন র্যাব-১৫ এর সদস্যরা।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited