চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ক্রাইম পেট্রোল' দেখে মুদির দোকানিকে হত্যা করি

ডিবির জিজ্ঞাসাবাদে জিসান

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪৩ পিএম, ২০২২-০৮-০৬

ক্রাইম পেট্রোল' দেখে মুদির দোকানিকে হত্যা করি

ডাবলমুরিং থানাধীন দাইয়াপাড়া এলাকার সাবেক  কাউন্সিলর সোলেমান মিয়ার বাড়ির নিচে 'মা ষ্টোর, প্রোঃ শালকর, মুদি ও কসমেটিক্স দোকানের পিছনের পরিত্যক্ত  ভাড়া ঘরের সামনে  একটি টয়লেটের ভিতর গত ৩১ এপ্রিল '২২  রাত আনুমানিক ১.৩০ টায়  মোঃ শাহাদাত (৩২) নামে এক ব্যক্তি খুন হয়।

 এ হত্যা নিয়ে ডাবলমুরিং থানায় একটি হত্যা মামলাও হয়। এই হত্যাকান্ডের প্রকৃত রহস্যে উদঘাটন ও আসামীকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা পুলিশ মাঠে নামে।

৬ আগস্ট (শনিবার), সকাল ১০:৩০ টায় চট্টগ্রাম নগরীর ডাবলমুরিংয়ে অবস্থিত মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) এর কার্যালয়ের প্রেস কনফারেন্স হলে  এ হত্যার রহস্য উদঘাটন ও মামলার একমাত্র আসামী মোহাম্মদ আদনান সিজান (২০)  এর গ্রেপ্তার নিয়ে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ বলেন, 'আমরা মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেনের সার্বিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সামীম কবিরের তত্বাবধানে এসআই মোহাম্মদ রাজিব হোসেন ও এসআই মোহাম্মদ রবিউল আলমের নেতৃত্বে স্পেশাল টিমের সাহায্যে প্যানেল কোড- ধারা ৩০২/২০১/৩৪ এর একমাত্র আসামি মোঃ আদনান উরফে সিজানকে (২০) তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে  আটক করতে সক্ষম হই। তাকে আমরা আনোয়ারা থানাধীন তেকোটা এলাকা থেকে ভিক্টিমের চুরি হওয়া মোবাইল ফোনসহ আটক করি। পরে তার দেখানো ঘটনাস্থলের পাশে ঝোপঝাড়ের মধ্যে হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত টিপ ছোরা উদ্ধার করি।'

আসামি জিসান (২০),চট্টগ্রামের  চন্দনাইশ বৈলতলী ইউনিয়নের বৈলতলী গ্রামের মৃত হাজি আব্দুল সবুরের ছেলে । তার বর্তমান বাসা সবুজবাগ (আহমদ ভিলা) নিচ তলা, হালিশহর।  ভিক্টিম শাহাদাত হোসেন (৩২), নোয়াখালী জেলার সুবর্ণচর থানার দক্ষিণ চর মুজিব মিয়ার হাট মোঃ শাহজাহানের পুত্র । চার-পাঁচ মাস পূর্বে হালিশহরের গুলবাগ আবাসিক এলাকা মুদির দোকানে কেনাকাটার সূত্রে পরিচয় হয়।একপর্যায়ে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠে। 

 আনুমানিক ২ মাস আগে আসামি আদনান উরফে জিসান তার বাসায় ফিরতে বেশি রাত হলে গেইট বন্ধ হয়ে যায়। নিজ বাসায় ঢুকতে না পেরে মুদির দোকানি ভিক্টিম মোঃ শাহাদাত হোসেনের দোকানে গিয়ে তার বাসায় রাত্রী যাপন করার অনুরোধ করলে তিনি (ভিক্টিম) জিসানকে বাসায় নিয়ে যায়। ঐ রাত্রে ভিক্টিম শাহাদাত হোসেন তার শয়ন কক্ষে চুরির দায়ে মামলার ভয় দেখিয়ে আসামী জিসানকে জোরপূর্বক বলৎকার করে। ভিক্টিম শাহাদাত হোসেনের সাথে তার স্ত্রী বসবাস না করায় এই সুযোগে মাঝে মধ্যে আসামীকে ভিক্টিম তার বাসায় নিয়ে এবং দোকানের পিছনে ঘটনাস্থলে বলৎকার করতে অভ্যস্ত হয়। এরই প্রেক্ষিতে আসামি জিসান ক্ষোভের ভস্মীভূত হয়ে ভিক্টিম শাহাদাত হোসেনকে হত্যা করে বলে গোয়েন্দা পুলিশকে  স্বীকারোক্তি  দেন।

আসামী জিসান (২০) গোয়েন্দা পুলিশকে বলেন, ' আমি ভিক্টিমের নির্যাতনে অতিষ্ট হয়ে ভারতের 'ক্রাইম পেট্রোল' সিরিয়াল দেখে তাকে হত্যা করার পরিকল্পনা করি, আমি নিউমার্কেট এলাকা থেকে চারশত টাকা দিয়ে একটি টিপ ছোড়া ক্রয় করি, ঠিক ১-০৮-২০২২ ইং তারিখ মধ্যরাতে পরিকল্পনা অনুযায়ী বাথরুমে বলৎকারের    সময় পেটে সজোরে ছোরা ঢুকিয়ে দিয়ে শাহজানকে হত্যা করি।'

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর