চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হাটহাজারীতে আশ্রয়ণ প্রকল্পে নিমার্ণাধীন ঘরের দেয়াল ভেঙ্গে দেয়ার অভিযোগ

কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইলেন অভিযুক্ত যুবলীগ নেতা

হাটহাজারী প্রতিনিধি :    |    ০৭:৪৪ পিএম, ২০২২-০৮-০৪

হাটহাজারীতে আশ্রয়ণ প্রকল্পে নিমার্ণাধীন ঘরের দেয়াল ভেঙ্গে দেয়ার অভিযোগ

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা পশ্চিম আলমপুর এলাকায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পে চলমান নিমার্ণাধীন ঘরের দেয়াল ভেঙ্গে দেয়া এবং এক শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে। 

গত বুধবার (৩ আগস্ট) বিকেলে উক্ত আশ্রয়ণ প্রকল্প এ ঘটনায় ঘটে। এতে মারধরের শিকার হওয়া ওই শ্রমিকের নাম মো. আজিম (২৩)। আহত ওই শ্রমিককে প্রহারের অভিযোগ উঠেছে হাটহাজারী পৌরসভা এলাকার মেহেদী পাড়ার বাসিন্দা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্যে আনোয়ার মেহেদীর বিরুদ্ধে। 

এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা উক্ত আশ্রয়ণ প্রকল্পের চলমান নির্মাণ কাজ বন্ধ করে দেয়। পরে, বিষয়টি উপজেলা চেয়ারম্যান পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম মধ্যস্থতায় অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার পর শ্রমিকরা ফের কাজে যোগ দেয়।

ঘটনার সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম জানান, মুজিববর্ষ উপলক্ষে হাটহাজারীতে ভূমি ও গৃহহীনদের মাঝে তৃতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ে গত ২১ জুলাই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ৬০টি ঘর উদ্বোধন করেন। আশ্রয়ণের এসব ঘর নির্মাণ কাজ চলছে আমি ও আমার বিভিন্ন দফতরের তিনজন প্রকৌশলী দিয়ে তদারকি করছিলাম।

এরমধ্যে গতকাল বুধবার বিকেলে আশ্রয়ণ প্রকল্পের ইটের গাথুনি ভেঙে দেয়। এ সময় গাথুনি ভাঙ্গতে বাধা দিলে একজন নির্মাণ শ্রমিককে মারধর করে অভিযুক্ত ওই ব্যক্তি। পরে, গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত ওই যুবলীগ নেতা আনোয়ার মেহেদী সশরীরে আশ্রয়ণ প্রকল্পস্থলে গিয়ে ক্ষমা চাইলে নির্মাণ শ্রমিকরা ফের কাজে যোগ দেয়। 

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর