শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৩:৩৮ পিএম, ২০২২-০৮-০৪
রাউজান উপজেলায় কাপ্তাই সড়কে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলর ধাক্কায় এস এম নুরুল আবছার (৫৫) নামে ওয়েল গ্রুপের একটি সুতা কারখানার কর্মী নিহত হয়েছে।
বৃহস্পতিবার ( ০৪ আগস্ট ) সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম কাপ্তাই সড়কের নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কমলার দিঘির পাড়ে এই দূর্ঘটনা ঘটে। নিহত আবছার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওর্য়াডের মোকামি পাড়া গ্রামের মরহুম তফাজ্জল মাস্টারের বাড়ির প্রয়াত আবদুল মোনাফের ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন ধাক্কা দেওয়া ওই মোটরসাইকেল আরোহি রাঙ্গুনিয়া উপজেলার সরববাটা ইউনিয়নের ৩ নম্বর ওর্য়াডের সিরাজুল ইসলামের ছেলে। নিহত নুরুল আবছার একটি সুতা কারখানায় কর্মরত ছিলেন। নাইট ডিউটি শেষে সকাল সাড়ে ৯টায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি আহত হন।
পরে নোয়াপাড়া পাইওনিয়র হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জয়নাল আবেদিন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited