চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাঁশখালী ইকোপার্কে দর্শনার্থীকে ছিনতাইয়ের অভিযোগে আটক ১

বাঁশখালী প্রতিনিধি :    |    ০৯:১২ পিএম, ২০২২-০৮-০৩

 বাঁশখালী ইকোপার্কে দর্শনার্থীকে ছিনতাইয়ের অভিযোগে আটক ১


বাঁশখালী ইকোপার্কে দর্শনার্থীদের ভয়ভীতি দেখিয়ে এক স্কুল ছাত্রীকে বুকে ছুরি ধরে ছিনতাই করার অপরাধে রুবেল দেব প্রকাশ টেইট্টা রুবেল (১৯) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

 বুধবার (৩ আগস্ট) স্থানীয় লোকজন ও ইকোপার্কের কর্মকর্তার সহযোগীতায় তাকে ধরে বাঁশখালী থানা পুলিশে সোপার্দ করে। 

আটক ছিনতাইকারী উপজেলার শিলকূপ ইউপি'র ৯ নম্বর ওয়ার্ডের নোয়া পাড়ার শিবু দেব'র পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে  পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও পেকুয়া মডেল কেজি স্কুলের কয়েকজন শিক্ষার্থী বাঁশখালী ইকোপার্কে বেড়াতে আসে। পূর্ব থেকে উৎপাতে থাকা ছিনতাইকারির সক্রিয় সদস্যদের মধ্যে রুবেল দেব নামের একজন বিচ্ছিন্নভাবে এক ছাত্রীকে একা পেয়ে ছুরি ধরে ভয় দেখিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন ও টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে ধরে পার্কের একটি কক্ষে আটক করে পুলিশে খবর দেয়। সবার অগৌচরে জানালার গ্রিল ভেঙ্গে পালিয়ে যায় ওই ছিনতাইকারি। খবর পেয়ে পরের দিন বুধবার স্থানীয় লোকজন ও বন বিভাগের সার্বিক সহযোগীতায় উপজেলা সদর মাছ বাজার রুট থেকে তাকে ধরে বেঁধে নিয়ে আসেন পার্কে। পরে ওই ছিনতাইকারিকে পুলিশে দিয়ে দেয় বনকর্মকর্তা।

বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, 'ঘটনার দিন আমি চট্টগ্রামে একটি কাজে অবস্থান করছিলাম।ছিনতাইয়ের খবর পেয়ে আমরা তাকে ধরার চেষ্টা করি। পরেরদিন সকালে আমাদের পার্কের একটি টিম স্থানীয়দের সহায়তায় তাকে ধরে নিয়ে আসে। বাঁশখালী থানা পুলিশকে খবর দিলে তারা ছিনতাইকারিকে আটক করে নিয়ে যায়।'

তিনি আরো বলেন, 'এসব ছিনতাইকারিরা মূলত ভিন্ন পথে পার্কে প্রবেশ করে। আমরা এখন পর্যটকদের নিরাপত্তার সার্থে টিম গঠন করে নজরদারি বাড়িয়েছি।'

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন ছিনতাইকারিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'বাঁশখালী ইকোপার্কে দর্শনার্থীদের ছিনতাইয়ের অভিযোগে রুবেল দেব নামক যুবককে আটক করা হয়েছে। তার বিরোদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।'

তিনি আরো বলেন, 'তার সাথে অন্য কে কে জড়িত আছে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।'

উল্লেখ্য, বাঁশখালী ইকোপার্কে বেড়াতে আসা পর্যটকদের নানা হয়রানি ও ছিনতাইয়ের অভিযোগ প্রতিনিয়ত। এখানে স্থানীয় কিছু সিন্ডিকেট চুরি-ছিনতাইয়ের কাজ করে পর্যটকদের সম্ভ্রমহানি ও মালামাল ছিনতাই করে নিয়ে যায়। সন্ধ্যা নামলেই নেশাখোরদের আড্ডার জায়গায় পরিণত হয়। পার্কটি এখন ভয় ও আতংকের জায়গায় পরিণত হয়েছে বলে   জানান সচেতন মহল।


 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর