শিরোনাম
আমাদের ডেস্ক : | ১০:৪০ পিএম, ২০২২-০৮-০১
'সত্য প্রকাশে প্রতিদিন' এ স্লোগান নিয়ে প্রতিষ্ঠার ১০ বছর পেরিয়ে ১১ বছরে পদার্পণ করল দৈনিক আমাদের চট্টগ্রাম।
সোমবার ( ১ আগস্ট) সন্ধ্যা ৭:০০টায়, পত্রিকার অফিসে আমাদের চট্টগ্রাম পত্রিকার অফিসে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী সভাপতিত্বে চিফ রিপোর্টার মুজিব উল্ল্যাহ তুষারের উপস্থাপনায় দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার অফিসে বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ডা. মাসুম চৌধুরী, প্রধান আলোচক এডভোকেট মোস্তফা নুর। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাসুম চৌধুরী বলেন, 'প্রযুক্তির এই যুগে সাংবাদিকতা বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলা করা আজ মিজানুর রহমান চৌধুরী দ্বারা সম্ভব। সংবাদপত্রকে জাতির তৃতীয় চোখ বলা হয়। গণমাধ্যম একটি রাষ্ট্রেকে তার তৃতীয় চোখ দিয়ে। মনের চক্ষু দিয়ে একজন সাংবাদিককে দেখতে হয়। আজ দেশে জাতির মনকে জোড়ানোর জন্য সাংবাদিকতার চর্চা হচ্ছে। জাতির মনকে জাগানোর জন্য সাংবাদিকতার চর্চা হচ্ছে। আমাদের চট্টগ্রাম শুধু আঞ্চলিক পত্রিকার নাম নয় এটি পুরা দেশের পত্রিকা। চট্টগ্রামের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন। আমি আমাদের চট্টগ্রাম পত্রিকার দীর্ঘায়ু কামনা করি, উন্নতি কামনা, উত্তর উত্তর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি।'
বিশেষ অতিথি এড, মোস্তাফা নুর বলেন, 'সাংবাদ পত্র একটি রাষ্ট্রের ফ্লাটফরম, একটি রাষ্ট্রকে দাড়াতে হলে গণমাধ্যমের বিকল্প নেই। আজ সংবাদকে দাফন করা হচ্ছে, চটি গল্পের মতো সাংবাদকে প্রকাশ করা হচ্ছে। '
বর্ষ পূর্তি অনুষ্ঠানে দৈনিক আমাদের চট্টগ্রাম পরিবারের উজ্জ্বল ও ভবিষ্যৎ কামনা করে সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বলেন, 'দেশ আজ মাফিয়া সিন্ডিকেটের কাছে জিম্মি, মাফিয়ারা কোন দলের আদর্শে বিশ্বাসী না। তারা আজ গণমাধ্যমটাকে তাদের দাসত্ব কারার জন্য ব্যবহার করছে। পেশাদারিত্ব সাংবাদিকতা নেই বললেই চলে আজ। আমি সব সময় সত্যের পক্ষে, সত্যকে তুলে ধরা আমার পত্রিকার আদর্শ। আমি কারো দাসত্ব করতে চাই না। এই গোলামী হলুদ বাবুর সাংবাদিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।'
অনুষ্ঠানে শুভেচছা বক্তব্য রাখেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান সাংবাদিক হাসান মুকুল, সিনিয়র সাংবাদিক ওমর ফারুক, সকালের সময়ে ব্যুরো প্রধান এস এম পিন্টু, আমার সময়ে ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম,দৈনিক লাখ কন্ঠের সিটি এডিটর সাইদুল ইসলাম মাসুম,মোহাম্মদ আক্তার, দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার সহ সম্পাদক রিমন বড়ুয়া, মাওলানা নুর মোহাম্মদ,মুহাম্মদ আমির হোছাইন ,স্টাফ রিপোর্টার নজীব উল্ল্যাহ্ চৌধুরী,মো. তারেক সহ বিভিন্ন স্তরের রাজনৈতিক,পেশাজীবি, সাংবাদিক উপস্থিত ছিলেন।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited