শিরোনাম
নজিব চৌধুরী :: | ০৪:৫৫ পিএম, ২০২২-০৮-০১
চট্টগ্রামে 'ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ সড়ক চাই' শীর্ষক আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 'পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়' এই স্লোগানকে সামনে রেখে সড়কে নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১ আগস্ট) ১২ টায় চট্টগ্রাম প্রেসক্লাবর বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে 'নিরাপদ সড়ক চাই' আন্দোলন চট্টগ্রাম শাখার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির অনুপস্থিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোজাহেদুল ইসলাম, কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ উদ্দিন, দৈনিক আজাদীর ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ মালিক, ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী। সভাপতিত্ব করেন 'নিরাপদ সড়ক চাই' আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস এম আবু তৈয়ব প্রমুখ ।
সম্মেলনে বক্তারা মিরসরাইয়ের লেভেল ক্রসিংয়ে ট্রেইনের ধাক্কায় ১১ জন মাইক্রোবাস আরোহীর মৃত্যুর ঘটনা উল্লেখ করে বলেন, 'সড়কে এখন মৃত্যুর মহামারি চলছে। আমরা মূলত এখানে সমবেত হয়েছি শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তায় সচেতনা বৃদ্ধির লক্ষ্যে। আমাদের 'নিরাপদ সড়ক চাই' আন্দোলন শুরু হয়েছিল ১৯৯৩ সালে। । এই বছর আমাদের তিন মাসের কর্মসূচি রয়েছে। তারই অংশ হিসেবে চট্টগ্রামে শিক্ষার্থীদের মাঝে সড়কে নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি করাই আমাদের লক্ষ্য। কোমল শিক্ষার্থী আর তাদের অভিভাবকরা যেন সড়কে সচেতন হয়ে রাস্তাপারাপার করে, নিয়ম শৃঙ্খলা মেনে চলে। সমীক্ষায় দেখা গেছে সড়কে মৃত্যুর ৩৭ শতাংশই শিক্ষার্থী। প্রতিটি স্কুলে যেন নিরাপদ সড়েকের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করে। এতে সড়কে মৃত্যুর হার অনেকটাই কমিয়ে আসবে। একটি দূর্ঘটনা একটি পরিবারের জন্য সারাজীবনের কান্না।'
বক্তারা আরো বলেন, ' ট্রাফিক রুলস মেনে চলা, নিজে সচেতন হওয়া, অন্যকে সচেতন করা, আমরা এই প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে নিরাপদ বাংলাদেশ রেখে দিতে চাই। সড়কে মৃত্যু কিন্তু এক প্রকার আত্মহত্যার শামিল তাই শিক্ষার্থীদেরকে এবং নিজেকে বেশি বেশি সচেতন হতে হবে। আমরা সড়কে দুর্ঘটনায় শুধু রেল গেইট ম্যান, গাড়ির চালক আর ট্রাফিক পুলিশকে দোষ দিলে হবে না। নিজেদের বেশি বেশি সচেতন হওয়া। সড়ক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।'
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited