শিরোনাম
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: | ০৬:৩৫ পিএম, ২০২২-০৭-৩০
দীঘিনালায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) সমর্থিত পিসিপি (পাহাড়ি ছাত্র পরিষদ) এর কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে| গত শনিবার সকালে দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজে পিসিপির কলেজ ও থানা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয় । এসময় নবীন বরণ অনুষ্ঠিত হয় ।
কাউন্সিল অধিবেশনের আলোচনা সভায় দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ পিসিপির সভাপতি রিটেন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপিডিএফ ( গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অমর জীবন চাকমা| সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপিডিএফ ( গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমর কান্তি চাকমা, পিসিপির কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমা, সাধারণ সম্পাদক রহেল চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজ পিসিপির বাবু চাকমা, দীঘিনালা সরকারি কলেজ পিসিপির পলেন চাকমা এবং পিসিপির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক সুবরন চাকমা প্রমূখ ।
আলোচনা সভার পর দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ পিসিপির কমিটিতে
সভাপতি পদে ঝিমিত চাকমা, সাধারণ সম্পাদক পলেন চাকমা এবং নিশান চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ১ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়|
এসময় পিসিপির থানা কমিটিতে সুমন চাকমাকে সভাপতি, লিসা চাকমাকে সাধারণ সম্পাদক এবং জিয়ান চাকমা সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট ১ বছর মেয়াদী কমিটি গঠন করা হয় |
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited