শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০৪:১৯ পিএম, ২০২২-০৭-৩০
চিকিৎসা সেবার মান বাড়াতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা হাসপাতালে অর্ধযুগ পর অপারেশন থিয়েটার (ওটি) চালু হয়েছে।
শনিবার (৩০ জুলাই) দুপুর ১ টার সময় সফলভাবে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারি সম্পন্ন হয়েছে। মা ও বাচ্চা উভয়েই সুস্থ আছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার বলেন, 'সেবার মান বৃদ্ধি করার জন্য ইতোপূর্বে ডিজিটাল এক্স-রে চালু করা হয়েছে। এর পরপরই দীর্ঘ ৭ বছর পরে ডেলিভারী রোগীদের সিজারিয়ান সুবিধার জন্য অপারেশন থিয়েটার চালু করা হয়। বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এম'পি ও সিভিল সার্জন, চট্টগ্রাম ডা. মো. ইলিয়াছ চৌধুরী এর সার্বিক সহযোগীতায় এ অপারেশন থিয়েটার চালু করা সম্ভব হয়েছে।
ডাঃ মোঃ শফিউর রহমান মজুমদারের তত্বাবধানে এদিন অপারেশন টিমে উপস্থিত ছিলেন গাইনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মুসরাত নাজ, ডা. মো. মোজাম্মেল হোসেন (জুনিয়র কনসালটেন্ট এনেসথেসিয়া), মেডিকেল অফিসার ডা. সাবরিনা ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আরমান উল্লাহ চৌধুরী।
এ সময় নার্সিং সুপারভাইজার, ওটি ইনচার্জ, ওয়ার্ড ইনচার্জ সহ সিনিয়র স্টাফ নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited