শিরোনাম
সাতকানিয়া প্রতিনিধি : | ০৫:৫৭ পিএম, ২০২২-০৭-২৮
সাতকানিয়ায় লাইসেন্সবিহীন ৫টি করাতকল সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এসব করাতকল থেকে ৫০ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। বুধবার(২৭ জুলাই) সাতকানিয়া ডলুব্রিজ, দেওদিঘী ও মির্জারখীল বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব করাতকল সিলগালা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা লাইসেন্স বিহীন করাতকলের বিরুদ্ধে এই অভিযান চালান। অভিযানে মাদার্শা রেঞ্জ কর্মকর্তা মো. মামুন উপস্থিত ছিলেন। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা জানান, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এসময় ডলুব্রিজ এলাকার জাফর আলম, ফরিদুল ইসলাম, দেওদিঘী বাজারের মো. দেলোয়ার, মির্জারখীল বাংলা বাজার এলাকার আবদুস শুক্কুর ও মো. মহিমের লাইসেন্সবিহীন করাতকল সিলগালা করে দেওয়া হয়।
অন্যদিকে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাতকানিয়া ডলুব্রিজ এলাকায় দুই দোকানদারকে ৪ হাজার টাকা, মির্জারখীল বাংলা বাজার এলাকায় দুই দোকানদারকে ৭ হাজার টাকা ও জনসম্মুখে ধূমপান করায় দুই ব্যক্তিকে ৪শ’ টাকা জরিমানা করেছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited