শিরোনাম
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:: | ০৮:৩৭ পিএম, ২০২২-০৭-২৭
খাগড়াছড়ির রামগড়ে নোংরা পরিবেশে মাংস বিক্রি ও জাটকা মাছ বিক্রির দায়ে একাধিক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত। সূত্রে জানা গেছে,
বাজারে মূল্যতালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় চার মাংস বিক্রেতার প্রত্যেককে ১ হাজার টাকা করে এবং জাটকা মাছ বিক্রির অপরাধে এক মাছ বিক্রেতাকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট খন্দোকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত জানান, ভোক্তার অধিকার সংরক্ষণ না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাছ ও মাংস বিক্রির অপরাধে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য তাদের সতর্ক করা হয়েছে।
এসময় উপস্তিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবণ সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারি ইন্সপেক্টর রনি ত্রিপুরা, বাজার অনুসন্ধানকারী মো. ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited