চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চবি ছাত্রীর শ্লীলতাহানি ঘটনায় ৫ জনকে ২ দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার :    |    ০২:৪৪ পিএম, ২০২২-০৭-২৬

 চবি ছাত্রীর শ্লীলতাহানি ঘটনায় ৫ জনকে ২ দিনের রিমান্ড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীর শ্লীলতাহানি ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ৫ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার  (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

তারা হলেন , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের মো. আজিম, নৃ-বিজ্ঞান বিভাগ ২য় বর্ষের নুরুল আবছার বাবু, হাটহাজারী সরকারি কলেজ সমাজবিজ্ঞান বিভাগ ১ম বর্ষের ছাত্র নুর হোসেন শাওন ও ২য় বর্ষের মাসুদ রানা ও সাইফুল ইসলাম।  

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৫ জনকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ও শনিবার (২৩ জুলাই) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছিল র‌্যাব-৭।  

গত ১৭ জুলাই রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় ৫ জন দুর্বৃত্তের হাতে শারীরিক হেনস্তার শিকার হন এক ছাত্রী। ওই সময় তার সঙ্গে থাকা বন্ধু বাধা দিলে তাকেসহ ওই ছাত্রীকে মারধর করে বখাটেরা।

এ সময় তাদের কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা। এছাড়া তাদের ওই জায়গা থেকে একটু দূরে নিয়ে গিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে বলেও জানান ভুক্তভোগী ওই ছাত্রী। এই ঘটনায় তিনি হাটহাজারী থানায় মামলা দায়ের করেছেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ে এই ঘটনার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর