চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জঙ্গল ছলিমপুর ইউনিয়নের  ছিন্নমূল পরিবারের কাউকে উচ্ছেদ করা হবে না: ভূমিমন্ত্রী 

স্টাফ রিপোর্টার :    |    ০৯:৫৬ পিএম, ২০২২-০৭-২৪

জঙ্গল ছলিমপুর ইউনিয়নের  ছিন্নমূল পরিবারের কাউকে উচ্ছেদ করা হবে না: ভূমিমন্ত্রী 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সরকারি খাস ভুমিতে বসবাস করে আসা প্রায় ২৪ হাজার ছিন্নমূল পরিবারের কাউকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হবে না বলে কথা দিয়েছে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। 

২৪ জুলাই (রবিবার) বিকাল ৫ টায়,  জঙ্গল ছলিমপুর ইউনিয়নে খাস ভূমিতে  কেন্দ্রিক সরকারের মহা পরিকল্পনা বাস্তবায়নে ছিন্নমূল প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসন সংক্রান্ত এক মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। এর আগে তিনি প্রস্তাবিত  চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার যে এলাকায় স্থানান্তর করা হবে উক্ত ইউনিয়নের আলীনগর এলাকাটি পরিদর্শন করে আসেন।

মত বিনিময় সভায় তিনি আরো বলেন, 'এই ইউনিয়নের সব সরকারি খাস ভুমি, দীর্ঘদিন ধরে ভূমিদস্যুরা পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলেছে। ভুমিদস্যুরা বেআইনিভাবে ছিন্নমুলের কাছে জায়গা হস্তান্তর করেছে। এটা সম্পুর্ন বেআইনি। আপনারা ছিন্নমূলরা বৈধভাবে প্রকৃত মালিক হোন। সরকার আপনাদেরকে এই এলাকাই বৈধভাবে  পুনর্বাসন করবে। এখানে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই গ্রাম শহর হবে। এতে আপনারা ছিন্নমূলরাই সবচেয়ে বেশি সুবিধাভোগী হবেন। এখন থেকে আপনারা কেউ অবৈধভাবে কারো কাছ থেকে জায়গা কিনবেন না। কাউকে আর ভাড়া দিবেন না। পাহাড়ে যারা ঝুঁকিতে বসবাস করছে তাদেরকে আগে পুনর্বাসন করা হবে। আলীনগরে একটি মসজিদ ছাড়া শেডগুলোকে উচ্ছেদ করা হবে। এখানে খোলা জায়গা গুলোতে সরকারিভাবে প্রায় এক লক্ষ গাছ লাগানো হবে।
 
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসন মামুনুর রহিম, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন, ছলিমপুর ইউনিয়ন চেয়ারম্যান সালাহ উদ্দিন আজিজ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দীন, ছিন্নভিন্ন কমিটির সভাপতি মোঃ গাজী সাদেক, সাধারণ সম্পাদক মোঃ গোলাম গফুর প্রমুখ। 

উল্লেখ্য উক্ত খাস ভুমিতে সরকারি মহা পরিকল্পনা বাস্তবায়ন হিসেবে প্রস্তাবিত প্রকল্পগুলো হলো, ইকোপার্ক,  স্পোর্টস ভিলেজ, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল,  চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। এতে সরকারি খাস ভূমিগুলো হলো, জঙ্গল ছলিম্পুর ও জঙ্গল ভাটিয়ারি মৌজাতে ১০১০ একর, জঙ্গল লতিপফুর ও উত্তর পাহাড়তলি মৌজাতে ৭৭ একর, জালালাবাদ মৌজায় ১২০ একরসহ মোট ১৪০৭ একর খাস জায়গা রয়েছে। 


 

রিটেলেড নিউজ

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

মো.আরফান উদ্দীন  : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত


দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর