শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৮ পিএম, ২০২২-০৭-২৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী নিপীড়নের ঘটনায় ভিকটিম ওই ছাত্রীকে মারধর করা ও আপত্তিকর ভিডিও ধারণের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে র্যাব। এ ঘটনার মূল হোতা আজিমের মোবাইলেই ভিডিও ধারণ করা হয়েছিল বলে জানায় র্যাব।
শনিবার (২৩ জুলাই) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।
তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত যা জেনেছি ঘটনাটা পূর্ব পরিকল্পিত নয়। হঠাৎ করে ঘটেছে। তারা ভিকটিমকে মারধর করেছে, তাছাড়া ভিকটিমের মোবাইল ও আজিমের মোবাইলে ভিডিও ধারণ করা হয়েছিল। যদিও তারা সেসব আবার ডিলেটও করে দিয়েছে। আমরা সেগুলো রিকভার করার চেষ্টা করছি।’
আজিম কোন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কিনা এমন প্রশ্নের জবাবে এম এ ইউসুফ বলেন, ‘সে পদধারী নেতা না, সমর্থক।’
স্থানীয় সূত্রে জানা গেছে, আজিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। সে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী।
জানা গেছে, ঘটনার ভিকটিম রুবেলের পূর্ব পরিচিত। রুবেলের সুপারিশেই চবির হলে উঠেন তিনি। পরে রুবেল বিভিন্ন সময়ে ওই ছাত্রীকে বিরক্ত করলে তাদের মধ্যে দুরত্ব সৃষ্টি হয়।
গত ১৭ জুলাই এক বন্ধুসহ ঘুরতে বের হলে রাতে ভিকটিম ও তার বন্ধুকে আটক করে আজিম ও তার বন্ধুরা। এসময় তারা ভিকটিম ও তার বন্ধুকে মারধর করে, আপত্তিকর ভিডিও ধারণ করে এবং তাদের মুঠোফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায়।
এই ঘটনায় পরদিন প্রক্টর অফিসে অভিযোগ জমা দিতে গেলে রুবেল ওই ছাত্রীকে অভিযোগ জমা দিতে বাধা দেয় দাবি চবি শিক্ষার্থীদের। এর পর পরই ক্ষোভে ফুঁসে ওঠে চবি ক্যাম্পাস। ১৯ জুলাই রাতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা৷
এ ঘটনায় শেষ পর্যন্ত দায়ী ৬ জনকে শনাক্ত করেছে প্রশাসন। যাদের ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া ৪ জন হলেন— আজিম (২৩), নুরুল আবছার বাবু (২২), নুর হোসেন শাওন, মাসুদ রানা। এদের মধ্যে আজিম ও নুরুল আবছার বাবু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজিম ইতিহাসের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও বাবু নৃবিজ্ঞানের শিক্ষার্থী।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited