শিরোনাম
নজিব চৌধুরী :: | ০৩:০৯ পিএম, ২০২২-০৭-২৩
চট্টগ্রামের আলোচিত সীতাকুন্ডে বি এম কন্টেইনার ডিপোটে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ও ২০০৩ সালে বাঁশখালি উপজেলার সাধনপুর গ্রামে দুষ্কৃতকারীদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের ও শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর 'মাদার অব হিউম্যানিটি' বা মানবতার মা উপাধিটি আন্তজার্তিক গণমাধ্যম স্বীকৃত। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ৯৫ লক্ষ ৩০ হাজার টকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
২২ জুলাই, (শুক্রবার) চট্টগ্রামের সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বড় হৃদয়ের মানুষ। তিনি বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মায়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। মানবতার দৃষ্টান্ত দেখিয়ে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় সংবাদ সংস্থা ইন্টার প্রেস সার্ভিস থেকে ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। এর আগে জাতিসংঘের সাবেক দুই মহাসচিব কফি আনান ও বুট্রোস ঘালি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট মার্তি আহতিসারি এই সম্মাননা পেয়েছিলেন। মানবতার দৃষ্টান্ত দেখিয়ে লাখো রোহিঙ্গাকে আশ্রয় দেয়া এবং রোহিঙ্গা ইস্যুতে দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সম্মানেও ভূষিত হয়েছেন। আমাদের দেশে যে কোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি । তারই ধারাবাহিকতার আজকের এই অনুদান অনুষ্ঠান কর্মসূচি । তিনি একজন সফল রাষ্ট্র নায়ক, মানবিক শেখ হাসিনা'।
তিনি আরো বলেন, বিএনপি জামাত হচ্ছে সম্প্রদায়কতার পৃষ্ঠপোষক। ২০০৩ সালের বঁাশখালির সাধনপুর গ্রামের অগ্নিসংযোগের ঘটনাটি উক্ত ইউনিয়নের চেয়ারম্যান বিএনপির তৎকালিন সাংসসদের চাচাত ভাই, আমিনুল ইসলাম ঘটিয়েছে। তখন শেখ হাসিনা বলেছিলেন, আমরা ক্ষমতায় গেলে তাদের সব ধরণের সহয়তা করবো, তঁার এই কথার প্রতিস্যুতি অনুযায়ী আজকেই এই মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান দেয়া' ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চটগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান, চট্টগ্রাম বঁাশখালি আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম নাসির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
উল্লক্ষ্যে, বি.এম কন্টেইনার ডিপোটে ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় নিহত ১৩ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে, আহহ ৩২ জনের পরিবারকে ৫০ হাজার টাকা করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ তহবিল থেকে কলকারখানা ও প্রতিষ্ঠানে অধিদপ্তরের মাধ্যমে মোট ৪২ ল্পক্ষ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
নিহত ৯ জনের পরিবারকে ২৫ হাজার টাকা, আহত ৩ জনের পরিবারকে ১৫ হাজার টাকা করে মোট ৭০ হাজার টকার আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে চট্টগ্রামের ১৪ টি যুব সংগঠনকে ৪০ হাজার টাকা করে মোট ৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
এদিকে আলোচিত ২০০৩ সালে চট্টগ্রমের বঁাশখালি উপজেলার সাধনপুর গ্রামে দুষ্কৃতকারীদের অগ্নিসংযোগে সংখ্যালঘু পরিবারের নিহত তেজন্দ্র লাল সুশীল এর তিন ছেলে বিমল কন্তি সুশীল, নির্মল কান্তি সুশীল সুনীল কান্তি সুশীলকে ১৫ লক্ষ টাকা করে মোট ৪৫ লক্ষ টাকার প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited