চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

'প্রধানমন্ত্রীর 'মাদার অব হিউম্যানিটি' উপাধিটি বিশ্ব গণমাধ্যম স্বীকৃত'

চট্টগ্রাম সার্কিট হাউজে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ড.হাছান মাহমুদ

নজিব চৌধুরী ::    |    ০৩:০৯ পিএম, ২০২২-০৭-২৩

 'প্রধানমন্ত্রীর 'মাদার অব হিউম্যানিটি' উপাধিটি বিশ্ব গণমাধ্যম স্বীকৃত'

চট্টগ্রামের আলোচিত  সীতাকুন্ডে বি এম কন্টেইনার ডিপোটে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ও ২০০৩ সালে বাঁশখালি উপজেলার সাধনপুর গ্রামে দুষ্কৃতকারীদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের ও শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রীর 'মাদার অব হিউম্যানিটি' বা মানবতার মা উপাধিটি আন্তজার্তিক গণমাধ্যম স্বীকৃত। এতে  ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে  মোট ৯৫ লক্ষ ৩০ হাজার টকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

২২ জুলাই, (শুক্রবার)  চট্টগ্রামের সার্কিট হাউজের  সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বড় হৃদয়ের মানুষ। তিনি বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মায়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। মানবতার দৃষ্টান্ত দেখিয়ে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় সংবাদ সংস্থা ইন্টার প্রেস সার্ভিস থেকে ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন।  এর আগে জাতিসংঘের সাবেক দুই মহাসচিব কফি আনান ও বুট্রোস ঘালি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট মার্তি আহতিসারি এই সম্মাননা পেয়েছিলেন। মানবতার দৃষ্টান্ত দেখিয়ে লাখো রোহিঙ্গাকে আশ্রয় দেয়া এবং রোহিঙ্গা ইস্যুতে দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সম্মানেও ভূষিত হয়েছেন। আমাদের দেশে যে কোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের  মাঝে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি । তারই ধারাবাহিকতার আজকের এই অনুদান অনুষ্ঠান কর্মসূচি । তিনি একজন সফল রাষ্ট্র নায়ক, মানবিক শেখ হাসিনা'। 
তিনি আরো বলেন, বিএনপি জামাত হচ্ছে সম্প্রদায়কতার পৃষ্ঠপোষক।  ২০০৩ সালের বঁাশখালির সাধনপুর গ্রামের অগ্নিসংযোগের ঘটনাটি উক্ত ইউনিয়নের চেয়ারম্যান বিএনপির তৎকালিন সাংসসদের চাচাত ভাই, আমিনুল ইসলাম ঘটিয়েছে। তখন শেখ হাসিনা বলেছিলেন, আমরা ক্ষমতায় গেলে তাদের সব ধরণের সহয়তা করবো, তঁার এই  কথার প্রতিস্যুতি অনুযায়ী আজকেই এই মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান দেয়া' ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চটগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান,  চট্টগ্রাম বঁাশখালি আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী,  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ.জ.ম নাসির উদ্দিন,  চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

উল্লক্ষ্যে, বি.এম কন্টেইনার ডিপোটে ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় নিহত ১৩ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে, আহহ ৩২ জনের পরিবারকে ৫০ হাজার টাকা করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ তহবিল থেকে কলকারখানা ও প্রতিষ্ঠানে অধিদপ্তরের মাধ্যমে মোট ৪২ ল্পক্ষ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
নিহত ৯ জনের পরিবারকে ২৫ হাজার টাকা, আহত ৩ জনের পরিবারকে ১৫ হাজার টাকা করে মোট ৭০ হাজার টকার আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে চট্টগ্রামের ১৪ টি যুব সংগঠনকে ৪০ হাজার টাকা করে মোট ৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

এদিকে আলোচিত ২০০৩ সালে চট্টগ্রমের বঁাশখালি উপজেলার সাধনপুর গ্রামে দুষ্কৃতকারীদের অগ্নিসংযোগে সংখ্যালঘু পরিবারের নিহত তেজন্দ্র লাল সুশীল এর তিন ছেলে বিমল কন্তি সুশীল, নির্মল কান্তি সুশীল সুনীল কান্তি সুশীলকে ১৫ লক্ষ টাকা করে মোট ৪৫ লক্ষ টাকার প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়।
 

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর