চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইরানের কালো তালিকায় ৬১ মার্কিন কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৯:২১ পিএম, ২০২২-০৭-১৭

ইরানের কালো তালিকায় ৬১ মার্কিন কর্মকর্তা

উগ্রবাদী সংগঠন মুজাহিদিনে খালক বা এমকেওকে সমর্থন ও মদদ দেয়ার জন্য আমেরিকার ৬১ জন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান। এর মধ্যে আমেরিকার বর্তমান এবং সাবেক সরকারের কর্মকর্তারা রয়েছেন।

এমকেও গোষ্ঠীকে ইরান উগ্রবাদী সংগঠন বলে বিবেচনা করে এবং এই গোষ্ঠী প্রকাশ্যে ইরানের ইসলামী বিপ্লবী সরকার উৎখাতের আহ্বান জানিয়ে আসছে। ইসলামিক বিপ্লবের পর এই গোষ্ঠী আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের সমর্থন নিয়ে অন্তত ১৭ হাজার নিরীহ ইরানি নাগরিককে হত্যা করেছে।


ইরানের কালো তালিকায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা কেভিন মেকার্থি, সেনেটর টেড ক্রুজ ও কোরি বুকার। এছাড়া, এই তালিকায় রয়েছে আমেরিকার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লিংকন ব্লুমফিল্ড।

শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালিকাভুক্ত ব্যক্তিরা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে উগ্রবাদী সংগঠন ‘এমকেও’-এর প্রতি সমর্থন ও মদদ দিয়েছে।

সংগঠনটি ইরানের ভেতরে এবং বিভিন্ন জায়গায় ইরানি নাগরিকদের হত্যার ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে। এছাড়া এই গোষ্ঠী ইরাক-ইরান যুদ্ধের সময় ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দামকে সহযোগিতা করেছে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে।

 ইরানের দাবি, এমকেও গোষ্ঠী বর্তমানে আলবেনিয়ায় থেকে স্বাধীনভাবে তৎপরতা চালায়। সংগঠনটিকে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন বিভিন্নভাবে সহযোগিতা ও মদদ দিয়ে আসছে।

সূত্র : পার্সটুডে

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর