চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

‘বাংলাদেশে সমরাস্ত্র পরিবাহী কার্গো উড়োজাহাজ গ্রিসে বিধ্বস্ত’

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০৭ পিএম, ২০২২-০৭-১৭

‘বাংলাদেশে সমরাস্ত্র পরিবাহী কার্গো উড়োজাহাজ গ্রিসে বিধ্বস্ত’

বাংলাদেশের জন্য সমরাস্ত্র পরিবাহী একটি কার্গো উড়োজাহাজ উত্তর-পূর্ব গ্রিসে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী।
আজ রবিবার আলজাজিরা, এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল গভীর রাতে বিধ্বস্ত হওয়ার পর কার্গো উড়োজাহাজটি থেকে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া নির্গত হচ্ছে। গ্রীক শহর কাভালার কাছে পালেওচরি গ্রামে এটি বিধ্বস্ত হয়।

আজ সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোজসা স্টেফানোভিচ জানিয়েছেন, দুর্ঘটনায় উড়োজাহাজের ৮ জন ক্রুয়ের সবাই মারা গেছেন। তিনি বলেন, আন্তোনভ অ্যান-১২ নামে কার্গো উড়োজাহাজটি প্রায় ১১ টন অস্ত্র ও মাইন নিয়ে বাংলাদেশে যাচ্ছিল।

একটি স্থানীয় চ্যানেলের ভিডিও ফুটেজে একটি মাঠের ওপর বিধ্বস্ত উড়োজাহাজটির চিহ্ন দেখা গেছে এবং সেটি বিধ্বস্ত হয়ে বিশাল এলাকায় ছড়িয়ে ছিটিয়ে গেছে।স্থানীয়রা উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর অন্তত ২ ঘণ্টা আগুনের গোলা দেখতে পান এবং বিস্ফোরণের শব্দ শুনতে পান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজের ইঞ্জিনে সমস্যা বুঝতে পেরে তাৎক্ষণিক কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ পাঠান পাইলট। তবে, বিমানবন্দরে পৌঁছানোর আগেই সেটি বিধ্বস্ত হয়।

সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, উড়োজাহাজে থাকা সমরাস্ত্রগুলো সার্বিয়ায় তৈরি। সর্বশেষ গন্তব্য ঢাকায় পৌঁছানোর আগে কার্গো উড়োজাহাজটির জর্ডান, সৌদি আরব ও ভারতে যাত্রা বিরতি নেওয়ার কথা ছিল।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর