চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বঙ্গবন্ধুকন্যাকে বন্দী করার মাধ্যমে গণতন্ত্রের পায়ে শিকল পরানো হয়েছিল: তথ্য মন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:২৬ পিএম, ২০২২-০৭-১৬

বঙ্গবন্ধুকন্যাকে বন্দী করার মাধ্যমে গণতন্ত্রের পায়ে শিকল পরানো হয়েছিল: তথ্য মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যার ধ্বমনীতে ও শীরায় বঙ্গবন্ধুর রক্ত স্রোতে প্রবাহমান, সে রক্ত আপোষ জানেনা পরাভুক মানেনা,অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার কতৃক যে অন্যায় কাজগুলো হচ্ছিল তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবাদ করেছিলেন।

সে সময় বিএনপি কোন প্রতিবাদ করেনি। তাই তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের ১৬ জুলাই খালেদা জিয়াকে বন্দী না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছিল। সেদিন শুধুমাত্র একজন ব্যক্তি শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়নি, বঙ্গবন্ধুকন্যাকে গ্রেপ্তার করে গণতন্ত্রের পায়ে শিকল পরানো হয়েছিল। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হয়ে ড. হাছান মাহমুদ এমপি এসব কথা বলেন।ড. হাছান মাহমুদ এমপি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগারেথেকেও দলকে যেভাবে পরিচালনা করেছিলেন সেটি অভাবনীয়। তিনি কারাগারে বসেই পরিকল্পনা করেছিলেন কিভাবে দেশকে পরিচালনা করবেন এবং দেশের মানুষের ভাগ্যেরপরিবর্তন করবেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা গণতন্ত্রের অগ্নিবীণা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে বাংলাদেশ আয়তনের দিক থেকে ৯২তম হয়েও উৎপাদনের দিক থেকে বিশ্বের প্রথম এক থেকে পাঁচ নম্বরের মধ্যে রয়েছে। অনেক রাজনৈতিক নেতা প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রার বিরুদ্ধে অনেক কথা বলেন কারণ দেশটা যে শেখ হাসিনার নেতৃত্বে বদলে গেলো সেটা তাদের পছন্দ হয়না।

মন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের চূড়ায় কিংবা দেশের শেষপ্রান্ত পঞ্চগড়ে বসবাসকারী জনগোষ্ঠীও খুশি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, বিশ^ ব্যাংক, পাকিস্তান পদ্মা সেতু উদ্বোধনকে অভিনন্দন জানিয়েছে কিন্তু বিএনপি অভিনন্দন জানাতে পারেনি।

মন্ত্রী বলেন, অনেকে শ্রীলঙ্কার পরিস্থিতি বাংলাদেশেও হতে পারে এ গুজব রটানোর চেষ্টা করছে। কয়েকদিন আগে কানাডা ভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ একটি তালিকা প্রকাশ করেছে। করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারনে ঝুঁকিতে আছে এমন ২৫টি দেশের নাম সেই তালিকায় প্রকাশ হয়েছে। সেখানে ইউরোপের অনেকগুলো দেশের নাম আছে কিন্তু বাংলাদেশের নাম নেই। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি নঈম উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন এবং মহানগর আওয়ামী লীগ ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর