শিরোনাম
সাতকানিয়া প্রতিনিধি : | ০২:২৫ পিএম, ২০২২-০৭-১৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় মারছা ট্রন্সপোর্ট নামে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে । এতে প্রাইভেট কারের চালক গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিক আহত চালকের পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (১৫ জুলাই) দুপুর আড়াই টার দিকে উপজেলার ছদাহা মিঠাদীঘী কে কে উচ্চ বিদ্যালয়ার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা যুবলীগ নেতা আব্দুর রহিম জয় জানান, জুমা'র নামাজের পরে বিদ্যালয়ের সামনে মহাসড়কে কক্সবাজারমুখী বাসের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। কারে চালক ছাড়া আর কোন যাত্রী ছিলনা। aস্থানীয়রা দুর্ঘটনার খবর পেয়ে গুরুতর আহত চালককে তাৎক্ষণিক উদ্ধার করে অ্যাম্বুলেন্সের সাহায্যে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তবে বেপরোয়া গতিতে ছিলেন দুটি গাড়ি।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মাকসুদ আহমেদ জানান, ছদাহা মিঠাদীঘি এলাকায় মহাসড়কে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আহত প্রাইভেট কার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় পততি গাড়ি দুটি জব্দের প্রক্রিয়া চলছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited