শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০১:৫৪ পিএম, ২০২২-০৭-১৬
বান্দরবান ঘরে ঢুকে শৈ চিং মং (৪০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৪জুলাই) দিবাগত রাত ১টায় জামছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাঘমারা হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটেছে।
নিহত শৈ চিং মং লামা উপজেলা রুপসী পাড়া ইউনিয়নের দরদরী নোয়াপাড়া গ্রামের খীদু মার্মার ছেলে ও দুই কন্যা সন্তানের পিতা।
শুক্রবার (১৫ জুলাই) সকালে ওই ইউনিয়নের প্রধানমন্ত্রী কর্তৃক প্রদানকৃত নিজ ঘর থেকে পুলিশ গলাকাটা লাশটি উদ্ধার করে।
নিহতের স্ত্রীর নাম উম্যানু মার্মা (৩৬) বলেন, গভীর রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে মুখোশদারী ৩জন লোক ঘরে ঢুকে তার স্বামীকে গলাকেটে হত্যা করে।
প্রতিবেশী আহ্লা মং মার্মা (৫০) বলেন, রাত দেড়টায় দিকে মৃতের স্ত্রী উম্যানু মার্মা চিৎকারে তার বাড়িতে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় বিছানা লাশটি পড়ে আছে। তখন তিনি ভয়ে তাদেরকে পাশের বাড়ীতে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।
জামছড়ি ইউনিয়ের চেয়ারম্যান ক্যসিংশৈ বলেন, তিনি মূলত বর্গাচাষী কৃষক ও পার্টটাইম ইলেক্ট্রিশিয়ান এর কাজে নিয়োজিত ছিলেন।
২০বছর আগে অন্য উপজেলা লামা-রুপসী পাড়া থেকে এসে ঘর জামাই হিসেবে বাঘমারা হেডম্যান পাড়ায় বসবাস করছেন। রাত্রে দূর্বৃত্তরা তার বাসায় ঢুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাটি খুবই মর্মান্তিক।
বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অশোক কুমার পাল জানান, ঘটনাটি যেহেতু তদন্তাধীন আছে, এখনো সঠক কিছু বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে জানতে পেরেছি, সে কোন রাজনৈতিক দলের সদস্য নয়। তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানা যাবে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited