শিরোনাম
নুর মোহাম্মদ :: | ০৭:২১ পিএম, ২০২২-০৭-১৫
মায়ানমার ও ভারত হতে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য চোরাচালান হয়ে বাংলাদেশে প্রবেশ ও এর সাথে জড়িতদের সম্পর্কে বিশেষ প্রতিবেদন থেকে জানা গেছে বাংলাদেশে ইয়াবা মূলত প্রবেশ করে কক্সবাজার জেলার বিভিন্ন সীমান্ত এলাকা এবং রামগড় সীমান্ত দিয়ে। বিজিবির দেয়া তথ্য অনুযায়ী, মিয়ানমারের সীমান্তবর্তী কক্সবাজার জেলার অন্তত ৪৫টি রুট দিয়ে ইয়াবা আসে। ওই প্রতিবেদনে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে নাম এসেছে কয়েকজন সাংবাদিকের। যাদের প্রত্যেকেই জাতীয় দৈনিক, টেলিভিশন ও স্থানীয় পত্রিকার সাংবাদিক। এরা সাংবাদিকের বেশ ধরে প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড।
সম্প্রতি দৈনিক সূর্যোদয় পত্রিকার কথিত সাংবাদিক শুব্রত ছাগলনাইয়া মধুগ্রাম বিজিবি ক্যাম্পের বিশেষ অভিযানে নয়টিলা মাজারের সামনে থেকে ৮ হাজার ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়। বৃহস্পতিবার( ১৪ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন নয়াটিলা মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিজিবি।
সে নাকি সাংবাদিক ? আবার ইয়াবা বেপারী ডন ? তার ভয়ে নেতা-পুলিশ সবাই নাকি তটস্থ ছিল। তার বিরুদ্ধে একেকজনে একেকভাবে তথ্য দিয়েছিল। চকরিয়াতে তার বাড়ি হলেও ভূজপুরের দাঁতমারা হেঁয়াকো হোসেইন্যারখীল ইসলামপুরের ইয়াবা ব্যবসা তার পুরো নিয়ন্ত্রণে । সেখানে এক মুসলিম নারীকে সে বিয়েও করেছিল। স্থানীয় জনসাধারণের অভিযোগ যখন তখন যার তার নামে যা ইচ্ছে তা লিখে দিত এই কথিত সাংবাদিক নামধারী মাদক ব্যবসায়ী । সুশীল সমাজের অনেকের সাথে তার ছবিও বের হচ্ছে ফেসবুক জুড়ে। ফে্সবুকে তার রয়েছে একটি অপরাধী চক্র। যারা কারো বিরুদ্ধে কোন ফেসবুক পোস্ট দিলে সেখানে একযোগে মিথ্যা ও বানোয়াট কমেন্ট করে সেই ব্যক্তিটির সম্মানহানি করতো।
বিজিবি ফেনী সূত্র জানায়, বাংলাদেশের অভ্যন্তরে জোরারগঞ্জ থানাধীন নয়া টিলা মাজার এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান রামগড় এলাকা হতে ফেনীর দিকে প্রবেশ করতে পারে এমন তথ্যের ভিত্তিতে ফেনীর বিজিবির একটি বিশেষ টহলদল ওই এলাকায় ওঁৎপাতে। এক পর্যায়ে বিজিবির টহলদল এক ব্যক্তিকে মোটরসাইকেল করে নয়া টিলা মাজার নামক স্থানে আসতে দেখে তার গতিরোধ করে। পরে মোটরসাইকেলসহ সুব্রত নামক সেই ব্যক্তিকে আটক করে। আটকের পর সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হম্বিতম্বি করতে থাকে। পরে তার মোটর সাইকেল চেক করে ইয়াবা পাওয়া যায়। চট্টগ্রাম চকবাজার থানার ষোলশহর স্টেশন এলাকার নারায়ণ চন্দ্র নাথের ছেলে সুব্রত। সে দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম ও মাদক ব্যবসা করে আসছে বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited