শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৭:০৪ পিএম, ২০২২-০৭-১৫
ফেনী সীমান্তে ৮ হাজার ৬শ পিস ইয়াবাসহ দৈনিক সুর্যোদয় পত্রিকার কথিত সম্পাদক সুব্রত কুমার নাথ (৫২) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) । ১৪ জুলাই (বৃহস্পতিবার) বিকালে ফেনী সীমান্তের জোরারগঞ্জ থানাধীন নয়াটিলা মাজার এলাকা থেকে এই কথিত সম্পাদক মাদক বিক্রেতা সুব্রত কুমার নাথকে আটক করে বিজিবি। জব্দ করা হয়েছে তার সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহিত মোটরসাইকেল। আটক সুব্রত কুমার নাথ চট্টগ্রাম মহানগর চকবাজার থানাধীন ষোলশহর স্টেশন এলাকার নারায়ণ চন্দ্র নাথের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায় ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়ানের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে পিলার ২২০৩/২- আরবি থেকে বাংলাদেশের অভ্যন্তরে জোরারগঞ্জ থানাধীন নয়াটিলা মাজার এলাকায় অভিযান চালায়।এ সময় খাগড়াছড়ির রামগড় এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান ফেনীর দিকে প্রবেশ করার সময় মোটরসাইকেলসহ সুব্রত কুমার নাথকে আটক করে। পরে মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় মোটরসাইকেলের সিটের নিচে লুকিয়ে রাখা ৮ হাজার ৬০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটক মাদক বিক্রেতা সুব্রত কুমার নাথ একটি দৈনিক সুর্যোদয় নামের কথিত পত্রিকার সম্পাদক। ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল একেএম আরিফুল ইসলাম জানান উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২৭ লক্ষ ৮০ হাজার টাকা। আটককৃত আসামীকে বৃহস্পতিবার রাতে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করেছে বিজিবি।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited